চিত্র-১ এ যে সভ্যতার নিদর্শন ফুটে উঠেছে লিখন পদ্ধতি আবিস্কারে তাদের অবদান বর্ণনা কর।
উত্তর: চিত্র-১ এ যে সভ্যতার নিদর্শন ফুটে উঠেছে তা হলো মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা লিখন পদ্ধতি আবিষ্কারে ব্যাপক অবদান রাখে। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার। নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে। প্রথমদিকে, তারা ছবি একে মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি। এই চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর। মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে। যার ওপর তারা লিখত। নেপোলিয়ন বোনাপার্ট মিশর জয়ের সময় একটি পাথর আবিষ্কৃত হয়, যা রসেটা স্টোন নামে পরিচিত। যাতে গ্রিক এবং 'হায়রোগ্লিফিক' ভাষায় অনেক লেখা ছিল, যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়।অতএব বলা যায়, হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি আবিষ্কার মিশরীয় সভ্যতার ইতিহাসে-গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
চিত্র-১ এ যে সভ্যতার নিদর্শন ফুটে উঠেছে লিখন পদ্ধতি আবিস্কারে তাদের…
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর