বর্তমান নগর সভ্যতা বিকাশে চিত্র-২-এ উল্লিখিত সভ্যতার অবদান অনস্বীকার্য- পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-২ এর চিত্রটি বৃহৎ স্নানাগারের চিত্র, যা সিন্ধু সভ্যতার স্বাক্ষর বহন করে। বর্তমান নগর সভ্যতা বিকাশে সিন্ধু সভ্যতার অবদান অনস্বীকার্য।সিন্ধু সভ্যতার এলাকায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর। ঘরবাড়ি সবই পোড়ামাটির বা রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি। শহরগুলোর বাড়িঘরের নকশা থেকে সহজে বোঝা যায় যে, সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীরা উন্নত নগরকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত ছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোয় নগর পরিকল্পনা একই রকম ছিল। নগরীর ভেতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা, রাস্তাগুলো ছিল সোজা। প্রত্যেকটি বাড়িতে খোলা জায়গা, কূপ ও স্নানাগার ছিল। জল নিষ্কাশনের জন্য ছোট নর্দমাগুলো মূল নর্দমার সাথে সংযুক্ত করা হতো। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো। পথের ধারে ছিল সারিবদ্ধ ল্যাম্পপোস্ট।অতএব বলা যায়, সিন্ধু সভ্যতার ছিল উন্নত দুটি শহর। এ শহরে নাগরিক জীবনের সকল সুব্যবস্থা ছিল। যার মাধ্যমে তারা নগর সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
বর্তমান নগর সভ্যতা বিকাশে চিত্র-২-এ উল্লিখিত সভ্যতার অবদান অনস্বীকা…
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর