চিত্র-১-এ মিশরীয় সভ্যতার কোন অবদানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-১-এ মিশরীয় সভ্যতার স্থাপত্য ও ভাস্কর্যে অবদানকে নির্দেশ করে।উদ্দীপকের চিত্রটি পিরামিডের। যা মিশরীয় সভ্যতাকে নির্দেশ করে। প্রাচীন মিশরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যিক নিদর্শন হচ্ছে তাদের ত্রিভুজাকৃতির পিরামিড। পিরামিড হলো প্রাচীন মিশরীয় শাসক বা ফারাও রাজাদের মৃতদেহ (মমি) সংরক্ষণের জন্য অতি উচ্চ সমাধিবিশেষ। ফারাওরা প্রাচীন মিশরে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দেশ শাসন করতেন। তাদের মৃতদেহকে মমি বানিয়ে সেই মমিকে রক্ষা করার জন্য প্রাচীন মিশরীয়রা পিরামিড তৈরি করে। ব্যাপকতা, বৈচিত্র্য এবং ধর্মীয় ভাবধারায় প্রভাবিত বিশাল আকারের পাথরের মূর্তিগুলো ভাস্কর্য শিল্পে আচার-অনুষ্ঠান, মতাদর্শ দ্বারা প্রভাবিত ছিল। সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অতুলনীয় স্ফিংকস। স্ফিংকস হচ্ছে এমন একটি মূর্তি, যার দেহ সিংহের মতো, কিন্তু মুখ মানুষের মতো। মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড। মন্দিরগুলোতে মিশরীয় ভাস্কর্যের অপূর্ব নিদর্শন প্রতিফলিত হয়েছে। এভাবে সভ্যতার শ্রেষ্ঠ নির্মাতা মিশরীয়রা স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের চরম উৎকর্ষতার মাধ্যমে ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে।উদ্দীপকের ১নং চিত্রে মিশরীয় সভ্যতার পিরামিডকে দেখানো হয়েছে। তাই বলা যায়, চিত্রটি মিশরীয় সভ্যতার স্থাপত্যিক অবদানকে নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
চিত্র-১-এ মিশরীয় সভ্যতার কোন অবদানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর