উদ্দীপকের ১নং চিত্রে কোন সভ্যতার ইঙ্গিত বহন করে। সভ্যতার আইন প্রণয়ন পরিকল্পনা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-১নং এ কলোসিয়াম রোমান সভ্যতার ইঙ্গিত বহন করে। তারা আইনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে।বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমান সভ্যতার সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন। বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন। খ্রিষ্টপূর্ব পাঁচ শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। ৫৪০ খ্রিষ্টপূর্বাব্দে ১২টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয় এবং জনগণকে দেখাবার জন্য প্রকাশে ঝুলিয়ে রাখা হয়। রোমান আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান। রোমান আইনকে তিনটি শাখায় ভাগ করা হয়েছে। যেমন-১. বেসামরিক আইন: এ আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল। এ আইন লিখিত ও অলিখিত দুই রকম ছিল।২. জনগণের আইন: এ আইন সকল নাগরিকের জন্য প্রযোজ্যছিল। তাছাড়া ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টি এ আইনে ছিল। তবে এর মাধ্যমে দাসপ্রথাও স্বীকৃতি লাভ করে। সিসেরো এ আইনের প্রণেতা।৩. প্রাকৃতিক আইন : এ আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে।আধুনিক বিশ্ব রোমানদের আইনের ওপর নির্ভর করেই আইন প্রণয়ন করছে। তাই বিশ্ব সভ্যতা রোমানদের আইনের ওপর অনেকাংশে নির্ভরশীল।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকের ১নং চিত্রে কোন সভ্যতার ইঙ্গিত বহন করে। সভ্যতার আইন প্রণয়ন…
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর