১নং চিত্রটিতে যে সভাতার ইঙ্গিত রয়েছে কাগজ আবিষ্কারে সে সভ্যতার অবদান ব্যাখ্যা কর।
উত্তর: ১নং চিত্রটিতে মিশরীয় সভ্যতার ইঙ্গিত রয়েছে। কেননা চিত্রে পিরামিডের প্রতিচ্ছবি ফুটে উঠেছে যা মিশরীয় সভ্যতার নিদর্শন। কাগজ আবিষ্কারে মিশরীয় সভ্যতার অবদান অপরিসীম।মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল হায়ারোগ্লিফিক বা চিত্রলিপির আবিষ্কার। প্রায় পাঁচ হাজার বছর পূর্বে সভ্যতার ইতিহাসে তারাই সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করেন। তাই সভ্যতার ইতিহাসে লিখন পদ্ধতিতে হায়ারোগ্লিফিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। আর এ লিখন পদ্ধতি লেখার জন্য তারা কাগজ আবিষ্কার করে যা প্যাপিরাস নামে পরিচিত। প্যাপিরাস নলখাগড়া জাতীয় বিশেষ এক প্রকার গাছ। প্রাচীন মিশরে নীল নদের তীরে প্রচুর প্যাপিরাস গাছ জন্মাত। নলখাগড়া জাতীয় এ গাছের উচ্চতা ছিল ৪-৫ মিটার। প্যাপিরাসের কান্ড খুব পাতলা করে কেটে নিয়ে ওই গাছের পাতার উপর আঠা দিয়ে আটকানো এবং পরে রোদে শুকিয়ে স্ক্রল তৈরি করা হতো। অতঃপর প্যাপিরাস পাতাকে রঙে ডুবিয়ে তা লেখার উপযোগী করা হতো। আর পাতলা নলখাগড়া সুচালো করে কলম তৈরি করা হতো। এ প্যাপিরাস শব্দ থেকেই পেপার বা কাগজ শব্দের উৎপত্তি হয়েছে। অতএব, কাগজ আবিষ্কারে উদ্দীপকে ইঙ্গিতকৃত মিশরীয় সভ্যতার অবদান অপরিসীম।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
১নং চিত্রটিতে যে সভাতার ইঙ্গিত রয়েছে কাগজ আবিষ্কারে সে সভ্যতার অবদা…
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর