দর্শনশাস্ত্রে উদ্দীপকের 'ক' তথ্যচিত্রের মনীষীদের কর্মকান্ড ব্যাখ্যা কর।
উত্তর: দর্শনশাস্ত্রে উদ্দীপকের 'ক' তথ্যচিত্রের মনীষী তথা সক্রেটিস ও থালেসের অবদান অপরিসীম।উদ্দীপকের তথ্য চিত্র 'ক' তে সক্রেটিস ও থালেসের নাম উল্লেখ রয়েছে। যারা গ্রিক সভ্যতায় দর্শনশাস্ত্রের অগ্রগতিতে ব্যাপক অবদান রাখেন। দার্শনিক চিন্তার ক্ষেত্রে গ্রিসে অভূতপূর্ব উন্নতি হয়েছিল। পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে, প্রতিদিন কীভাবে এর পরিবর্তন ঘটছে এসব ভাবতে গিয়ে গ্রিসে দর্শনচর্চার সূত্রপাত। থালেস ছিলেন প্রথমদিকের দার্শনিক। তিনিই প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন। এজন্য থালেসকে দর্শনের জনক হিসেবে অভিহিত করা হয়। এরপর গ্রিসে যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে। তাদের বলা হতো সফিস্ট। তারা বিশ্বাস করতেন যে, চূড়ান্ত সত্য বলে কিছুই নেই। পেরিক্লিস তাদের অনুসারী ছিলেন। সক্রেটিস ছিলেন এ দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান। তার শিক্ষার মূল দিক ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। অন্যায় শাসনের প্রতিবাদ করার শিক্ষাও তিনি দেন। সক্রেটিসের শিষ্য প্লেটো গ্রিক দর্শনকে চরম উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন। প্লেটোর শিষ্য অ্যারিস্টটলও একজন বড় দার্শনিক ছিলেন। নলামপরিশেষে বলা যায়, দর্শনে গ্রিক সভ্যতার থালেস ও সক্রেটিস অনবদ্য অবদান রেখে বিশ্বসভ্যতার ব্যাপক উন্নতি সাধন করেছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
দর্শনশাস্ত্রে উদ্দীপকের 'ক' তথ্যচিত্রের মনীষীদের কর্মকান্ড ব্যাখ্যা…
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর