তথ্যচিত্র 'খ'-এর আলোকে স্থাপত্যে রোমান সভ্যতার অবদান বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছক 'খ' তথ্যচিত্রের কলোসিয়াম ও প্যানথিয়ন রোমান সভ্যতার স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের অবদানকে নির্দেশ করে।প্রাচীন রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতার নাম রোমান সভ্যতা। স্থাপত্য শিল্পে রোমান সভ্যতার অবদান ছিল অপরিসীম। রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল বিশালতা। সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। ৮০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে ৫৬০০ দর্শক বসতে পারত। স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যেও উৎকর্ষ সাধিত হয়েছিল। রোমান ভাস্করগণ মার্বেল পাথরের দেব-দেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন।উদ্দীপকের 'খ' তথ্যচিত্রে প্যানথিয়ন মন্দির, কলোসিয়াম নাট্যশালা থেকে বলা যায়, এটি রোমান সভ্যতার স্থাপত্য শিল্পের অবদানকে নির্দেশ করে। তারা স্থাপত্যে ব্যাপক অবদান রাখতে সক্ষম হয়।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
তথ্যচিত্র 'খ'-এর আলোকে স্থাপত্যে রোমান সভ্যতার অবদান বিশ্লেষণ কর।
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর