উদ্দীকের চিত্রটিতে কোন সভ্যতার অবদান ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটিতে সিন্ধু সভ্যতার অবদান ফুটে উঠেছে।উদ্দীপকের চিত্রে সিন্ধু সভ্যতার পরিকল্পিত নগর দেখানো হয়েছে। পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর অন্যতম সিন্ধু সভ্যতা। সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল এই সভ্যতা। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় দুটি শহর হলো হরপ্পা ও মহেঞ্জোদারো। উঁচু ভিতের ওপর শহরগুলো নির্মাণ করা হয়েছিল পূর্বপরিকল্পনা অনুযায়ী। ঘরবাড়ি সবই পোড়ামাটি বা রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি। শহরগুলোর নকশা থেকে সহজেই বোঝা যায়, সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীরা উন্নত নগরকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত ছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর নগর পরিকল্পনা একই রকম ছিল। নগরীর ভেতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা। রাস্তাগুলো ছিল সোজা। প্রতি বাড়িতে খোলা জায়গা, কূপ ও স্নানাগার ছিল। জল নিষ্কাশনের জন্য ছোট নর্দমাগুলোকে মূল নর্দমার সাথে সংযুক্ত করা হতো। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো। পথের ধারে ছিল সারিবদ্ধ ল্যাম্পপোস্ট।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীকের চিত্রটিতে কোন সভ্যতার অবদান ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর