উদ্দীপকে বর্ণিত 'খ' অঞ্চলের অধিবাসীদের মধ্যে গ্রিক সভ্যতার কোন নগররাষ্ট্রের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ণিত 'খ' অঞ্চলের অধিবাসীদের মধ্যে গ্রিক সভ্যতার নগররাষ্ট্র স্পার্টার মিল রয়েছে।প্রাচীন গ্রিসের অসংখ্য নগররাষ্ট্রের একটি ছিল স্পার্টা। এ নগররাষ্ট্রের অবস্থান ছিল দক্ষিণ গ্রিসের পেলোপনেসাস নামক অঞ্চলে। অন্যান্য নগররাষ্ট্র থেকে স্পার্টা ছিল আলাদা। স্পার্টানদের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, সমরতন্ত্র দ্বারা তারা প্রভাবিত ছিল। মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে তাদের দৃষ্টি ছিল বেশি। ৮০০ খ্রিস্টপূর্বাব্দে দীর্ঘ যুদ্ধের পর ডোরীয় যোদ্ধারা স্পার্টা দখল করতে সক্ষম হয়েছিল। এই পরাজিত স্থানীয় অধিবাসীদের ভূমিদাস বা হেলট বলা হতো। এরা সুযোগ পেলেই বিদ্রোহ করত। ফলে ক্ষমতা টিকিয়ে রাখা আর বিদ্রোহ দমন ছাড়া স্পার্টার রাজাদের মাথায় আর কোনো চিন্তা ছিল না। সরকারের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা ও যুদ্ধ পরিচালনা করা। সামরিক দিকে অত্যধিক মনোযোগ দেওয়ার কারণে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তারা ছিল অনগ্রসর। তাই বলা যায়, উদ্দীপকের 'খ' অংশে গ্রিক সভ্যতার সামরিক নগররাষ্ট্র স্পার্টার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'খ' অঞ্চলের অধিবাসীদের মধ্যে গ্রিক সভ্যতার কোন নগরর…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর