শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত 'খ' অঞ্চলের চেয়ে 'ক' অঞ্চলের অধিবাসীরা জ্ঞান-বিজ্ঞান ও দর্শনচর্চায় এগিয়েছিল বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের 'ক' অঞ্চল বলতে গ্রিক নগররাষ্ট্র এথেন্সকে বোঝানো হয়েছে। তাই 'খ' অঞ্চল তথা স্পার্টার চেয়ে 'ক' অঞ্চল তথা এথেন্সের অধিবাসীরা জ্ঞান-বিজ্ঞান ও দর্শনচর্চায় এগিয়ে ছিল।পৃথিবীর প্রথম গণতান্ত্রিক রাষ্ট্র হলো এথেন্স। প্রথমে সেখানে রাজতন্ত্র থাকলেও পরবর্তীতে সেখানে অভিজাততন্ত্রের সূচনা হয়। অভিজাততন্ত্রের মারাত্মক সংকটের সময়ে সংস্কারের জন্য দাবি ওঠে। প্রথম সংস্কারক হিসেবে ক্ষমতায় আসেন সোলন। তিনি কিছু নতুন আইন প্রণয়ন করেন এবং গ্রিক আইনের কঠোরতা হ্রাস করেন। তিনি ঋণ থেকে কৃষকদের মুক্ত করার জন্য আইন পাস করেন। তার সময়ে অনেক অর্থনৈতিক সংস্কারও করা হয়। সোলনের পরে একে একে আসেন পিসিসট্রেটাস, ক্লিসথেনিস এবং পেরিক্লিস। এথেন্সে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন পেরিক্লিস। তার সময়কে গ্রিক সভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয়। ৪৬০ খ্রিষ্টপূর্বাব্দে ক্ষমতায় এসে তিনি নাগরিকদের সব রাজনৈতিক অধিকারের দাবি মেনে নেন। পেরিক্লিসের সময়ে এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির শিখরে আরোহণ করে। তার মৃত্যুর পর থেকে এথেন্সের দুর্যোগ শুরু হয়। জ্ঞান-বিজ্ঞান, দর্শন, সাহিত্য, রাজনীতি সর্বক্ষেত্রে বিশ্বসভ্যতায় অবিস্মরণীয় অবদান ছিল এথেন্সের।এথেন্সের পতন হয় সামরিক রাষ্ট্র স্পার্টার কাছে। তবুও সাহিত্যে- ইলিয়ড, ওডিসি; দর্শনে- সক্রেটিস, প্লেটো; বিজ্ঞানে- ইউক্লিড, হিপোক্রেটস প্রভৃতি নামগুলো আজও গ্রিসের অবদানকে স্মরণ করিয়ে দেয়।তাই বলা যায়, উদ্দীপকের 'ক' অংশ গণতান্ত্রিক নগররাষ্ট্র এথেন্স সম্পর্কিত, যারা 'খ' অংশ তথা স্পার্টার চেয়ে সকল ক্ষেত্রে উন্নত ছিল

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত 'খ' অঞ্চলের চেয়ে 'ক' অঞ্চলের অধিবাসীরা জ্ঞান-বিজ্ঞা…

উদ্দীপক

'ক' অঞ্চলের অধিবাসীগণ শিক্ষাদীক্ষা অর্জন করে দেশের বিভিন্ন পর্যায়ের কাজ করতে গেল। তাই তারা জ্ঞান-বিজ্ঞানচর্চা ও উচ্চ শিক্ষা অর্জন করতে আগ্রহী।'খ' অঞ্চলের অধিবাসীরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতেই ব্যস্ত থাকে। ফলে আশপাশের অঞ্চলসমূহও তাদের ভয়ে ভীত থাকে। এ অঞ্চলের লোকজন প্রয়োজনে অন্য অঞ্চলের লোকজনের ওপর হামলা করতেও ইতঃস্তত করে না।

Mymensingh · 2024

উত্তর

প্রাক-রাজবংশীয় যুগে মিশরের ছোট নগররাষ্ট্রগুলোই হচ্ছে নোম।

উত্তর

মিশরীয় সভ্যতার উৎপত্তি হয়েছিল কৃষিকে কেন্দ্র করে। মিশরের নীল নদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। সেখান থেকে নদটি নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্যসাগরে এসে পড়েছে। ইতিহাসের জনক হেরোডোটাস যথার্থই বলেছেন, 'মিশর নীল নদের দান'। নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতিবছর নীল নদে বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হয়ে যেত। জমে থাকা পলিমাটিতে জন্মাত নানা ধরনের ফসল। তাই মিসরর অর্থনীতি ছিল কৃষির ওপর নির্ভরশীল।

উত্তর

উদ্দীপকের বর্ণিত 'খ' অঞ্চলের অধিবাসীদের মধ্যে গ্রিক সভ্যতার নগররাষ্ট্র স্পার্টার মিল রয়েছে।প্রাচীন গ্রিসের অসংখ্য নগররাষ্ট্রের একটি ছিল স্পার্টা। এ নগররাষ্ট্রের অবস্থান ছিল দক্ষিণ গ্রিসের পেলোপনেসাস নামক অঞ্চলে। অন্যান্য নগররাষ্ট্র থেকে স্পার্টা ছিল আলাদা। স্পার্টানদের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, সমরতন্ত্র দ্বারা তারা প্রভাবিত ছিল। মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে তাদের দৃষ্টি ছিল বেশি। ৮০০ খ্রিস্টপূর্বাব্দে দীর্ঘ যুদ্ধের পর ডোরীয় যোদ্ধারা স্পার্টা দখল করতে সক্ষম হয়েছিল। এই পরাজিত স্থানীয় অধিবাসীদের ভূমিদাস বা হেলট বলা হতো। এরা সুযোগ পেলেই বিদ্রোহ করত। ফলে ক্ষমতা টিকিয়ে রাখা আর বিদ্রোহ দমন ছাড়া স্পার্টার রাজাদের মাথায় আর কোনো চিন্তা ছিল না। সরকারের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা ও যুদ্ধ পরিচালনা করা। সামরিক দিকে অত্যধিক মনোযোগ দেওয়ার কারণে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তারা ছিল অনগ্রসর। তাই বলা যায়, উদ্দীপকের 'খ' অংশে গ্রিক সভ্যতার সামরিক নগররাষ্ট্র স্পার্টার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের 'ক' অঞ্চল বলতে গ্রিক নগররাষ্ট্র এথেন্সকে বোঝানো হয়েছে। তাই 'খ' অঞ্চল তথা স্পার্টার চেয়ে 'ক' অঞ্চল তথা এথেন্সের অধিবাসীরা জ্ঞান-বিজ্ঞান ও দর্শনচর্চায় এগিয়ে ছিল।পৃথিবীর প্রথম গণতান্ত্রিক রাষ্ট্র হলো এথেন্স। প্রথমে সেখানে রাজতন্ত্র থাকলেও পরবর্তীতে সেখানে অভিজাততন্ত্রের সূচনা হয়। অভিজাততন্ত্রের মারাত্মক সংকটের সময়ে সংস্কারের জন্য দাবি ওঠে। প্রথম সংস্কারক হিসেবে ক্ষমতায় আসেন সোলন। তিনি কিছু নতুন আইন প্রণয়ন করেন এবং গ্রিক আইনের কঠোরতা হ্রাস করেন। তিনি ঋণ থেকে কৃষকদের মুক্ত করার জন্য আইন পাস করেন। তার সময়ে অনেক অর্থনৈতিক সংস্কারও করা হয়। সোলনের পরে একে একে আসেন পিসিসট্রেটাস, ক্লিসথেনিস এবং পেরিক্লিস। এথেন্সে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন পেরিক্লিস। তার সময়কে গ্রিক সভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয়। ৪৬০ খ্রিষ্টপূর্বাব্দে ক্ষমতায় এসে তিনি নাগরিকদের সব রাজনৈতিক অধিকারের দাবি মেনে নেন। পেরিক্লিসের সময়ে এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির শিখরে আরোহণ করে। তার মৃত্যুর পর থেকে এথেন্সের দুর্যোগ শুরু হয়। জ্ঞান-বিজ্ঞান, দর্শন, সাহিত্য, রাজনীতি সর্বক্ষেত্রে বিশ্বসভ্যতায় অবিস্মরণীয় অবদান ছিল এথেন্সের।এথেন্সের পতন হয় সামরিক রাষ্ট্র স্পার্টার কাছে। তবুও সাহিত্যে- ইলিয়ড, ওডিসি; দর্শনে- সক্রেটিস, প্লেটো; বিজ্ঞানে- ইউক্লিড, হিপোক্রেটস প্রভৃতি নামগুলো আজও গ্রিসের অবদানকে স্মরণ করিয়ে দেয়।তাই বলা যায়, উদ্দীপকের 'ক' অংশ গণতান্ত্রিক নগররাষ্ট্র এথেন্স সম্পর্কিত, যারা 'খ' অংশ তথা স্পার্টার চেয়ে সকল ক্ষেত্রে উন্নত ছিল
SSCবাংলাদেশের ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

  • সিতারা বেগম
  • প্রীতিলতা
  • কল্পনা দত্ত
  • নাদিয়া চৌধুরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • তাজউদ্দিন আহমদ
  • এ.এইচ.এম. কামরুজ্জামান
  • এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
  • ২১ দফা দাবি প্রভাব ফেলার কারণে
  • যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে
  • শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • সামাজিক উন্নয়ন হয়েছিল
  • দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল
  • প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজি শরিয়তউল্লাহ
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  • হাজি মুহাম্মদ মহসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

  • আলী নগরের সন্ধির পর
  • সিরাজউদ্দৌলার পতনের পর
  • দেওয়ানি লাভের পর
  • মীর কাশিমের পরাজয়ের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

  • ১৮৫৭ সালের সংগ্রামের পর
  • বঙ্গভঙ্গের পর
  • বাংলা চুক্তির পর
  • লাহোর প্রস্তাবের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

  • ষাট গম্বুজ মসজিদ
  • কদম রসুল
  • বড় সোনা মসজিদ
  • আদিনা মসজিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

  • মিশরীয়
  • সিন্ধু
  • গ্রিক
  • রোমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

  • বৈদিক
  • অপভ্রংশ
  • সংস্কৃত
  • প্রাকৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।