শেয়ারFacebookWhatsApp

তথ্য ছক-১ গ্রিক সভ্যতার কোন দিকটি নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের তথ্য ছক-১ গ্রিক সভ্যতার ধর্মীয় বিশ্বাসের দিকটি নির্দেশ করে। উদ্দীপকে উল্লিখিত জিউস, অ্যাপোলো, পোসিডন ও এথেনা গ্রিকদের দেব-দেবীর নাম। এটি দ্বারা প্রাচীন গ্রিক সভ্যতার ধর্মীয় বিশ্বাস বোঝানো হয়েছে। প্রাচীন গ্রিকরা বারোটি দেব-দেবীর পূজা করত। বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা ছাড়াও তারা বীরযোদ্ধাদের পূজা করত। গ্রিকদের প্রধান দেবতা ছিলেন জিউস (আকাশ ও বজ্রের দেবতা)। তার স্ত্রী হেরা ছিলেন বাড়ির (বিবাহ ও পরিবার) দেবী। সূর্যদেবতা অ্যাপোলো জীবন ও সংগীতের দেবতা হিসেবেও পরিচিত ছিলেন। চিরকুমারী এথেনা ছিলেন জ্ঞান ও বায়ুর দেবী। এছাড়া অন্যান্য গ্রিক দেব-দেবীর মধ্যে উল্লেখযোগ্য হলেন শিকারের দেবী আর্থেমিস, দেবতার দূত হার্মিস ও প্রেমের দেবী আফ্রোদিতি। জিউসের দুই ভাইও দেবতা হিসেবে বিবেচিত হতেন। এদের একজন সমুদ্র দেবতা পসেইডন ও পাতাল দেবতা হেডিস। গ্রিক পুরোহিতরা ধর্মমন্দিরকে কেন্দ্র করে ধর্মীয় কার্যক্রম পরিচলনা করতেন।রাষ্ট্রের সহযোগিতা ও পুরোহিতদের প্রভাবে এ সময় গ্রিসে অনেকগুলো দৃষ্টিনন্দন মন্দির তৈরি হয়েছিল। এসব মন্দিরে অনেক সুনির্মিত মূর্তি রাখা হতো এবং প্রার্থনা ও জাঁকজমকপূর্ণ পূজা-অর্চনা চলত।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

তথ্য ছক-১ গ্রিক সভ্যতার কোন দিকটি নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

Barisal · 2024

উত্তর

মিসরের অর্থনীতি মূলত কৃষির ওপর নির্ভরশীল ছিল।

উত্তর

প্রাচীন মিসরের ইতিহাস জানার ক্ষেত্রে রসেটা স্টোনের ভূমিকা অপরিসীম। রসেটা স্টোন হলো অ্যানোডাইয়োরাইট পাথরে খোদাইকৃত একটি ফলক। ১৭৯৯ সালে আবিষ্কৃত এ প্রস্তর ফলকটি মূলত একটি রাজকীয় ফরমান বা ডিক্রি। এটি প্রাচীন মিশরের হায়ারোগ্লিফিক ভাষায় লেখা ছিল। এটি থেকে তৎকালীন মিশরের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানা যায় বিধায় এটি মিশরীয় সভ্যতার ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকের তথ্য ছক-১ গ্রিক সভ্যতার ধর্মীয় বিশ্বাসের দিকটি নির্দেশ করে। উদ্দীপকে উল্লিখিত জিউস, অ্যাপোলো, পোসিডন ও এথেনা গ্রিকদের দেব-দেবীর নাম। এটি দ্বারা প্রাচীন গ্রিক সভ্যতার ধর্মীয় বিশ্বাস বোঝানো হয়েছে। প্রাচীন গ্রিকরা বারোটি দেব-দেবীর পূজা করত। বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা ছাড়াও তারা বীরযোদ্ধাদের পূজা করত। গ্রিকদের প্রধান দেবতা ছিলেন জিউস (আকাশ ও বজ্রের দেবতা)। তার স্ত্রী হেরা ছিলেন বাড়ির (বিবাহ ও পরিবার) দেবী। সূর্যদেবতা অ্যাপোলো জীবন ও সংগীতের দেবতা হিসেবেও পরিচিত ছিলেন। চিরকুমারী এথেনা ছিলেন জ্ঞান ও বায়ুর দেবী। এছাড়া অন্যান্য গ্রিক দেব-দেবীর মধ্যে উল্লেখযোগ্য হলেন শিকারের দেবী আর্থেমিস, দেবতার দূত হার্মিস ও প্রেমের দেবী আফ্রোদিতি। জিউসের দুই ভাইও দেবতা হিসেবে বিবেচিত হতেন। এদের একজন সমুদ্র দেবতা পসেইডন ও পাতাল দেবতা হেডিস। গ্রিক পুরোহিতরা ধর্মমন্দিরকে কেন্দ্র করে ধর্মীয় কার্যক্রম পরিচলনা করতেন।রাষ্ট্রের সহযোগিতা ও পুরোহিতদের প্রভাবে এ সময় গ্রিসে অনেকগুলো দৃষ্টিনন্দন মন্দির তৈরি হয়েছিল। এসব মন্দিরে অনেক সুনির্মিত মূর্তি রাখা হতো এবং প্রার্থনা ও জাঁকজমকপূর্ণ পূজা-অর্চনা চলত।

উত্তর

উদ্দীপকের তথ্য ছক-২ এ রোমান সভ্যতার সাহিত্যিক অগ্রগতি বোঝানো হয়েছে। কেননা এ নামগুলো রোমান সাহিত্যিকদের। সাহিত্য ছাড়াও রোমানরা আইনে অসামান্য অবদান রাখে। রোমান সভ্যতার সাহিত্যে অবদানের জন্য প্লুটাস ও টেরেন্সর বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা দু'জন মিলনাত্মক নাটক রচনার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছিলেন। সাহিত্য ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায় অগাস্টাস সিজারের সময়। এ যুগের কবি হোরাস ও ভার্জিল যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। ভার্জিলের মহাকাব 'ইনিড' বহু ভাষায় অনুবাদ করা হয়েছে। ওভিদ ও লিভি এ যুগের খ্যাতনামা কবি। লিভি ইতিহাসবিদ হিসেবেও বিখ্যাত ছিলেন। বিশ্ব সভ্যতার ইতিহাসে উক্ত সভ্যতা অর্থাৎ রোমান সভ্যতার সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন। বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন। খ্রিষ্টপূর্ব পাঁচ শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। ৫৪০ খ্রিষ্টপূর্বাব্দে ১২টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয় এবং জনগণকে দেখাবার জন্য প্রকাশে ঝুলিয়ে রাখা হয়।পরিশেষে বলা যায়, সাহিত্য ছাড়াও আইনের ক্ষেত্রে রোমানদের অবদান অনস্বীকার্য।
SSCবাংলাদেশের ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

  • সিতারা বেগম
  • প্রীতিলতা
  • কল্পনা দত্ত
  • নাদিয়া চৌধুরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • তাজউদ্দিন আহমদ
  • এ.এইচ.এম. কামরুজ্জামান
  • এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
  • ২১ দফা দাবি প্রভাব ফেলার কারণে
  • যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে
  • শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • সামাজিক উন্নয়ন হয়েছিল
  • দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল
  • প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজি শরিয়তউল্লাহ
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  • হাজি মুহাম্মদ মহসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

  • আলী নগরের সন্ধির পর
  • সিরাজউদ্দৌলার পতনের পর
  • দেওয়ানি লাভের পর
  • মীর কাশিমের পরাজয়ের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

  • ১৮৫৭ সালের সংগ্রামের পর
  • বঙ্গভঙ্গের পর
  • বাংলা চুক্তির পর
  • লাহোর প্রস্তাবের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

  • ষাট গম্বুজ মসজিদ
  • কদম রসুল
  • বড় সোনা মসজিদ
  • আদিনা মসজিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

  • মিশরীয়
  • সিন্ধু
  • গ্রিক
  • রোমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

  • বৈদিক
  • অপভ্রংশ
  • সংস্কৃত
  • প্রাকৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।