তথ্য ছক-২ এর নির্দেশিত অবদান ছাড়াও আইনের ক্ষেত্রে রোমান সভ্যতার অবদান উল্লেখযোগা--বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্য ছক-২ এ রোমান সভ্যতার সাহিত্যিক অগ্রগতি বোঝানো হয়েছে। কেননা এ নামগুলো রোমান সাহিত্যিকদের। সাহিত্য ছাড়াও রোমানরা আইনে অসামান্য অবদান রাখে। রোমান সভ্যতার সাহিত্যে অবদানের জন্য প্লুটাস ও টেরেন্সর বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা দু'জন মিলনাত্মক নাটক রচনার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছিলেন। সাহিত্য ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায় অগাস্টাস সিজারের সময়। এ যুগের কবি হোরাস ও ভার্জিল যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। ভার্জিলের মহাকাব 'ইনিড' বহু ভাষায় অনুবাদ করা হয়েছে। ওভিদ ও লিভি এ যুগের খ্যাতনামা কবি। লিভি ইতিহাসবিদ হিসেবেও বিখ্যাত ছিলেন। বিশ্ব সভ্যতার ইতিহাসে উক্ত সভ্যতা অর্থাৎ রোমান সভ্যতার সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন। বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন। খ্রিষ্টপূর্ব পাঁচ শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। ৫৪০ খ্রিষ্টপূর্বাব্দে ১২টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয় এবং জনগণকে দেখাবার জন্য প্রকাশে ঝুলিয়ে রাখা হয়।পরিশেষে বলা যায়, সাহিত্য ছাড়াও আইনের ক্ষেত্রে রোমানদের অবদান অনস্বীকার্য।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
তথ্য ছক-২ এর নির্দেশিত অবদান ছাড়াও আইনের ক্ষেত্রে রোমান সভ্যতার অবদ…
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর