তথ্য-২ এর নিদর্শনগুলো প্রাচীন একটি সভ্যতার শিল্পের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে- বিশ্লেষণ কর।
উত্তর: তথ্য-২ এর নিদর্শনগুলো প্রাচীন একটি সভ্যতার শিল্পের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে- উক্তিটি যথার্থ।প্রাচীন বিশ্বসভ্যতায় মিশরীয়দের মতো ভাস্কর্য শিল্পে অসাধারণ প্রতিভার ছাপ আর কেউ রাখতে সক্ষম হয়নি। ব্যাপকতা, বৈচিত্র্য এবং ধর্মীয় ভাবধারায় প্রভাবিত বিশাল আকারের পাথরের মূর্তিগুলো ভাস্কর্যশিল্পে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। প্রতিটি ভাস্কর্য ধর্মীয় ভাবধারা, আচার অনুষ্ঠান, মতাদর্শ দ্বারা প্রভাবিত ছিল। মিশরীয় সভ্যতার প্রতিটি শিল্পই ছিল ধর্মীয় শিল্পকলা। তাদের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে স্ফিংকস। স্ফিংকস হচ্ছে এমন একটি মূর্তি, যার দেহ সিংহের মতো, কিন্তু মুখ মানুষের মতো। স্থাপত্যের ক্ষেত্রে মিশরীয়দের সবচেয়ে বড় অবদান পিরামিড তৈরিতে। বিশাল বিশাল পাথর খণ্ডে দিয়ে তারা এ পিরামিডগুলো তৈরি করত। এগুলো ফারাওদের সমাধিসৌধ হিসেবে ব্যবহৃত হতো। মিশরের সবচেয়ে বড় পিরামিডটি হচ্ছে ফারাও খুফুর পিরামিড। এছাড়া মন্দিরগুলোতেও মিশরীয় ভাস্কর্য ও স্থাপত্যের অপূর্ব নিদর্শন প্রতিফলিত হয়েছে।সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, তথ্য-২ এর নিদর্শনগুলো প্রাচীন মিশরীয় সভ্যতার ভাস্কর্য শিল্পের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
তথ্য-২ এর নিদর্শনগুলো প্রাচীন একটি সভ্যতার শিল্পের শ্রেষ্ঠত্বের প্র…
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর