উদ্দীপকে প্রদর্শিত চিত্রটি কোন সভ্যতার স্থাপত্য শিল্পের নিদর্শন? স্থাপত্য শিল্পে উক্ত সভ্যতার অবদান বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্রটি সিন্ধু সভ্যতার স্বাক্ষর বহন করে। স্থাপত্য শিল্পে সিন্ধু সভ্যতার অবদান নিম্নে ব্যাখ্যা করা হলো।সিন্ধুসভ্যতার এলাকায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর। ঘরবাড়ি সবই পোড়ামাটি বা রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি। শহরগুলোর বাড়িঘরের নকশা থেকে সহজেই বোঝা যায় যে, সিন্ধুসভ্যতা যুগের অধিবাসীরা উন্নত নগরকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত ছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর নগর পরিকল্পনা একই রকম ছিল। নগরীর ভেতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা। রাস্তাগুলো ছিল সোজা। প্রত্যেকটি বাড়িতে খোলা জায়গা, কূপ ও স্নানাগার ছিল। জল নিষ্কাশনের জন্যে ছোট নর্দমাগুলোকে মূল নর্দমার সাথে সংযুক্ত করা হতো। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হতো। পথের ধারে ছিল সারিবদ্ধ ল্যাম্পপোস্ট।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত চিত্রটি কোন সভ্যতার স্থাপত্য শিল্পের নিদর্শন? স্…
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর