দৃশ্য-২-এ নিহিত রয়েছে সভ্যতার বিকাশে রোমানদের শ্রেষ্ঠ উপহার – মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্য-২-এ প্রাচীন রোমান সভ্যতার শ্রেষ্ঠ উপহার তথা আইন প্রণয়নের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।ইতালির রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। রোমান সভ্যতা আইনের ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছিল। বিশ্ব সভ্যতার ইতিহাসে তাদের শ্রেষ্ঠ অবদান হলো বিধিবদ্ধ আইন প্রণয়ন। খ্রিষ্টপূর্ব পাঁচ শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। ৫৪০ খ্রিষ্টপূর্বাব্দে ১২টি ব্রোঞ্জপাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয় এবং জনগণকে দেখাবার জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়।রোমান আইনকে তিনটি শাখায় ভাগ করা হয়। যথা-১. বেসামরিক আইন- এই আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল।২. জনগণের আইন- এই আইন সব নাগরিকদের জন্য প্রযোজ্য ছিল।৩. প্রাকৃতিক আইন- এই আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে।আইনের দৃষ্টিতে সমতা গণতান্ত্রিক আধুনিক বিশ্বের মৌলিক বিষয়, যারোমান আইনের প্রধান বৈশিষ্ট্যগুলোর একটি।তাছাড়া ব্যক্তি অধিকারের বিষয়ে রোমান সভ্যতার আইনে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল। আধুনিক বিশ্বে ব্যক্তি অধিকারের ব্রক্ষা সব দেশের জন্য প্রত্যাশিত।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
দৃশ্য-২-এ নিহিত রয়েছে সভ্যতার বিকাশে রোমানদের শ্রেষ্ঠ উপহার – মন্তব…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর