"রোমান সভ্যতা ধর্মীয় ক্ষেত্রে উক্ত সভ্যতার দ্বারা প্রভাবিত ছিল" -বিশ্লেষণ কর। 8
উত্তর: রোমান সভ্যতার ধর্মীয় ক্ষেত্রে উক্ত সভ্যতা তথা গ্রিক সভ্যতা দ্বারা প্রভাবিত ছিল- মন্তব্যটি যথার্থ।রোমানরা ধর্মীয় ক্ষেত্রেও গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। অনেক গ্রিক দেব-দেবীর নাম পরিবর্তন হয়ে রোমানদের দেব-দেবী হয়েছে। রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম ছিল জুপিটার। অন্যান্য গুরুত্বপূর্ণ দেব-দেবী হচ্ছে জুনো, নেপচুন, মার্ক্স, ভলকান, ভেনাস, মিনার্ভা, ব্যাকাস ইত্যাদি। রোমান দেবমন্দিরে প্রধান পুরোহিত ছিলেন যারা, তারা ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা করতেন। তবে রোমানদের পরকালের প্রতি বিশ্বাস ছিল না। অগাস্টাস সিজারের সময় থেকে ঈশ্বর হিসেবে সম্রাটকে পূজা করার রীতি চালু হয়। উল্লেখ্য, এসময় খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট্রের জন্ম হয়। পরবর্তীকালে রোমান ধর্মের পাশাপাশি খ্রিষ্টধর্ম বিস্তার লাভ করতে থাকে। অনেক রোমান এ ধর্মে দীক্ষা গ্রহণ করে। এতে সম্রাট ক্ষুদ্ধ হনু কারণ খ্রিষ্টধর্মের অনুশাসন মেনে চলতে গেলে সম্রাটকে আর ঈশ্বরের মতো পূজা করা যায় না। ফলে রোমান সম্রাটরা এ ধর্মপ্রচার বন্ধ করে দেন এবং খ্রিষ্টধর্ম গ্রহণকারী রোমানদের ওপর নির্যাতন শুরু করেন। কিন্তু সম্রাট কনস্টানটাইন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন এবং এ ধর্মকে রোমান সরকারি ধর্মে পরিণত করেন।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
"রোমান সভ্যতা ধর্মীয় ক্ষেত্রে উক্ত সভ্যতার দ্বারা প্রভাবিত ছিল" -বি…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর