আইনের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত অবস্থার বিপরীত চিত্র কোন সভ্যতায় দৃশ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: আইনের ক্ষেত্রে উদ্দীপকে বর্ণিত অবস্থার বিপরীত চিত্র রোমান সভ্যতায় দৃশ্যমান।বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমান সভ্যতার সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন। বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন। খ্রিষ্টপূর্ব পাঁচ শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। ৫৪০ খ্রিষ্টপূর্বাব্দে ১২টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয় এবং জনগণকে দেখাবার জন্য - প্রকাশে ঝুলিয়ে রাখা হয়। রোমান আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান। রোমান আইনকে তিনটি শাখায় ভাগ করা হয়েছে। যেমন-১. বেসামরিক আইন এ আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল। এ আইন লিখিত ও অলিখিত দুই রকম ছিল।২. জনগণের আইন এ আইন সকল নাগরিকের জন্য প্রযোজ্য ছিল। তাছাড়া ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টি এ আইনে ছিল। তবে এর মাধ্যমে দাসপ্রথাও স্বীকৃতি লাভ করে। সিসেরো এ আইনের প্রণেতা।৩. প্রাকৃতিক আইন: এ আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, ইসলামপূর্ব আরবের বিশৃঙ্খলাপূর্ণ যুগ আইয়ামে জাহেলিয়া (অজ্ঞতার যুগ) নামে পরিচিত ছিল। উক্ত সময়কালে আইন ছিল না এবং সেখানে জোর যার মুল্লুক তার নীতি চালু ছিল। সে সময়কালে আরবে যতটুকু আইন ছিল তাও দেওয়ানি ও ফৌজদারি আইনে বিভক্ত ছিল না ও সবার জন্য সমানভাবে প্রয়োগ হতো না। উদ্দীপকের অবস্থার বিপরীত চিত্র তথা আইনের শাসন পরিলক্ষিত হয় রোমান সভ্যতা।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
আইনের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত অবস্থার বিপরীত চিত্র কোন সভ্যতায় দ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর