ছক 'খ' এ নির্দেশিত সভ্যতাটি বিশ্বসভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর।
উত্তর: আধুনিক নগর পরিকল্পনায় চিত্র-২ এ সিন্ধু সভ্যতার প্রভাব বিদ্যমান।সিন্ধু সভ্যতার অধিবাসীরা উন্নত নগরের ন্যায় রাস্তায় ল্যাম্পপোস্ট ব্যবহার করত। প্রাচীন সিন্ধু সভ্যতায় পোড়ামাটি বা রোদে পোড়ানো ইট দিয়ে ঘর-বাড়ি তৈরি হতো। শহরগুলোর বাড়ি-ঘরের নকশা ছিল অতি উন্নত। আধুনিক শহরের মতো সিন্ধু সভ্যতার নগরগুলোর ভিতর দিয়ে প্রশস্ত পাকা রাস্তা চলে গেছে। প্রত্যেক বাড়িসহ রাস্তার পাশে জলের ব্যবস্থা ও স্নানাগার নির্মিত হয়। পয়ঃনিষ্কাশনের জন্য ছোট ছোট নর্দমাগুলোকে মূল নর্দমার সাথে সংযুক্ত করা হতো। নগরের রাস্তাঘাট সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো। অনুরূপভাবে আধুনিক নগর ব্যবস্থায় নাগরিক সকল সুযোগ-সুবিধা রাখা হয়। মূলত এসব আধুনিক নগর ব্যবস্থায় পরিলক্ষিত হয়। প্রাচীন সিন্ধু সভ্যতার অধিবাসীরা যেভাবে উন্নত নগর গড়ে তুলেছিল। তেমনি আধুনিক নগর পরিকল্পনাতেও উন্নত প্রকৌশল ব্যবহৃত হয়।উদ্দীপকের চিত্র-২ এ একটি আধুনিক শহরকে দেখানো হয়েছে। যেখানে সিন্ধু সভ্যতার অনেক প্রভাব পরিলক্ষিত হয়।সুতরাং বলা যায়, প্রাচীন সিন্ধু সভ্যতার উন্নত নগর পরিকল্পনা আধুনিক নগর পরিকল্পনার মডেল হিসেবে কাজ করেছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
ছক 'খ' এ নির্দেশিত সভ্যতাটি বিশ্বসভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ক…
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর