বিশ্ব সভ্যতার ইতিহাসে উক্ত সভ্যতাই কি আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল? মতামত দাও।
উত্তর: বিশ্ব সভ্যতার ইতিহাসে উক্ত সভ্যতা তথা রোমান সভ্যতা আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল বলে আমি মনে করি।উদ্দীপকে রোমান সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা উদ্দীপকের তথ্যছকের সাথে রোমান সভ্যতার ভৌগোলিক অবস্থানের সাদৃশ্য রয়েছে। রোমান সভ্যতার অধিবাসীরা শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য প্রভৃতি ক্ষেত্রে অবদান রাখলেও আইন প্রণয়নের ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি অবদান রাখতে সক্ষম হয়েছিল।খ্রিষ্টপূর্ব পাঁচ শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। ৫৪০ খ্রিষ্টপূর্বাব্দে ১২টি ব্রোঞ্জপাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয় এবং জনগণের দেখার জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। রোমান আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান। রোমান আইনকে তিনটি শাখায় ভাগ করা হয়েছে। যথা: ১. বেসামরিক আইন- এই আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল। ২. জনগণের আইন-এই আইন সব নাগরিকের জন্য প্রযোজ্য ছিল। তাছাড়া ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টি এই আইনে ছিল। ৩. প্রাকৃতিক আইন-এ আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে। আধুনিক বিশ্বও সম্পূর্ণভাবে রোমান আইনের ওপর নির্ভরশীল।পরিশেষে বলা যায়, প্রাচীনকালে রোমানরা আইন প্রণয়নে যে কৃতিত্ব দেখিয়েছিলেন তার প্রভাব আধুনিক সমাজের আইন প্রণয়নে লক্ষ করা যায়।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
বিশ্ব সভ্যতার ইতিহাসে উক্ত সভ্যতাই কি আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্ব…
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর