উক্ত চিত্রের সাথে প্রাচীন গ্রিসের কোন নগররাষ্ট্রের কর্মকাণ্ডের মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উক্ত চিত্রের সাথে প্রাচীন গ্রিসের স্পার্টা নগররাষ্ট্রের কর্মকাণ্ডের মিল লক্ষ করা যায়।স্পার্টা ছিল প্রাচীন গ্রিসের একটি নগররাষ্ট্র এবং সে নগররাষ্ট্র সমরতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল। স্পার্টার শাসকগোষ্ঠী সেখানকার সাধারণ মানুষদের ভূমিদাসে পরিণত করেছিল বলে তারা বিদ্রোহ করত। এ বিদ্রোহ দমন ও পার্শ্ববর্তী অঞ্চলের ওপর আধিপত্য প্রতিষ্ঠাই ছিল তাদের অন্যতম কাজ। ফলে তারা তাদের নাগরিকদের যোদ্ধা হিসেবেই তৈরি করত। সামরিক বিষয়াদিতে বিশেষ গুরুত্ব দেওয়ায় তাদের অন্যান্য বিষয়াদি ছিল অবহেলিত। আর এজন্যই স্পার্টাকে সামরিক নগররাষ্ট্র বলা হয়।উদ্দীপকের চিত্রে কিছু সৈনিককে অস্ত্র হাতে যুদ্ধ করতে দেখা যাচ্ছে। উপরের বর্ণনায়ও দেখা যায়, স্পার্টানদের প্রধান বৈশিষ্ট্য ছিল যুদ্ধে পারদর্শিতা। সুতরাং এটি স্পষ্ট যে, চিত্রের কর্মকাণ্ডের সাথে গ্রিসের স্পার্টা নগররাষ্ট্রের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উক্ত চিত্রের সাথে প্রাচীন গ্রিসের কোন নগররাষ্ট্রের কর্মকাণ্ডের মিল …
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর