চিত্রে গ্রিক সভ্যতার কোন নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রে গ্রিক সভ্যতার স্পার্টা নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।প্রাচীন গ্রিসে অসংখ্য নগররাষ্ট্র গড়ে উঠেছিল তন্মধ্যে স্পার্টা অন্যতম, যা ছিল সমরতন্ত্র দ্বারা প্রভাবিত। এ নগররাষ্ট্রে মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে দৃষ্টি বেশি ছিল। স্পার্টার সমাজ যুদ্ধের প্রয়োজনকে ঘিরেই তৈরি হয়েছিল। সামরিক ক্ষেত্রে বেশি মনোযোগ এবং সমরতন্ত্র দ্বারা প্রভাবিত হওয়ার কারণে স্পার্টা ছিল সামরিক ছাউনি।উদ্দীপকের খোদাইচিত্রে ঢাল, তলোয়ার, বল্লম প্রভৃতি হাতে, কয়েকজনকে যুদ্ধরত অবস্থায় দেখা যাচ্ছে। যা স্পার্টা নগররাষ্ট্রকে ইঙ্গিত করছে। কেননা স্পার্টা নগররাষ্ট্র সামরিক ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী ছিল। জ্ঞান-বিজ্ঞান, দর্শন, সাহিত্য, রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে বিশ্বসভ্যতায় অবিস্মরণীয় অবদান রাখা নগররাষ্ট্র এথেন্সের পতন হয় স্পার্টার কাছে। এ দুটি রাষ্ট্রের মধ্যে ৪৬০ থেকে ৪০৪ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত সংঘটিত যুদ্ধে স্পার্টানদের বিজয়ই প্রমাণ করে তারা ছিল অন্যতম শক্তিশালী যোদ্ধা জাতি।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
চিত্রে গ্রিক সভ্যতার কোন নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্…
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর