শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উক্ত নগররাষ্ট্রের নাগরিকেরা অন্য নগররাষ্ট্রটির সমান সুযোগ-সুবিধা ভোগ করত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উক্ত নগররাষ্ট্র তথা স্পার্টা অন্য নগররাষ্ট্র অর্থাৎ এথেন্সের সমান সুযোগ-সুবিধা ভোগ করত না বলে আমি মনে করি।সমরতন্ত্র দ্বারা প্রভাবিত নগররাষ্ট্র স্পার্টা ছিল প্রাচীন গ্রিসের অন্যান্য নগররাষ্ট্রের চেয়ে বেশ আলাদা। যুদ্ধের প্রয়োজনকে ঘিরেই এ সমাজ গড়ে উঠেছিল বলে স্পার্টানদের জীবন স্পার্টা রক্ষার জন্যই নিয়োজিত ছিল। মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক দিকে অত্যধিক মনোযোগ দেওয়ায় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তারা অন্যান্য নগররাষ্ট্রের চেয়ে পিছিয়ে ছিল।অন্যদিকে, এথেন্স ছিল গ্রিসের একটি উন্নত নগররাষ্ট্র। এখানেই সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা হয়। ৪৬০ খ্রিষ্টপূর্বাব্দে এথেন্সের ক্ষমতায় এসে পেরিক্লিস নাগরিকদের সব রাজনৈতিক অধিকারের নিশ্চয়তা প্রদান করেন। তিনি এ সময়ে প্রশাসন, আইন ও বিচার বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন। পেরিক্লিসের যুগেই এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির শিখরে আরোহণ করে।উপরে আলোচিত স্পার্টা ও এথেন্স নগররাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ তুলনা করলে বোঝা যায়, তাদের মধ্যে বেশকিছু পার্থক্য বিদ্যমান ছিল। স্পার্টা সমরতন্ত্র দ্বারা পরিচালিত হলেও এথেন্স ছিল গণতন্ত্রের সূ তিকাগার। সকল ক্ষেত্রে অবাধ অংশগ্রহণ থাকায় এথেন্স অর্থনৈতিক দিক থেকে স্পার্টার চেয়ে অধিক অগ্রসর ছিল। সর্বোপরি এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছালেও স্পার্টা ছিল যথেষ্ট অনগ্রসর। এ থেকে বোঝা যায়, প্রাচীন গ্রিসে স্পার্টা ও এথেন্স সমান সুযোগ-সুবিধা ভোগ করত না।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

তুমি কি মনে কর, উক্ত নগররাষ্ট্রের নাগরিকেরা অন্য নগররাষ্ট্রটির সমান…

Sylhet · 2023

উত্তর

'টাইবার নদী' ইতালিতে অবস্থিত।

উত্তর

গ্রিসের সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। প্রথম দিকে রোম একজন রাজার শাসনাধীন ছিল। এ সময় একটি সভা ও সিনেট ছিল। রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ৫১০ খ্রিষ্টাপূর্বাব্দ রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রোমান সভ্যতা প্রায় ছয়শ' বছর স্থায়ী হয়েছিল।

উত্তর

চিত্রে গ্রিক সভ্যতার স্পার্টা নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।প্রাচীন গ্রিসে অসংখ্য নগররাষ্ট্র গড়ে উঠেছিল তন্মধ্যে স্পার্টা অন্যতম, যা ছিল সমরতন্ত্র দ্বারা প্রভাবিত। এ নগররাষ্ট্রে মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে দৃষ্টি বেশি ছিল। স্পার্টার সমাজ যুদ্ধের প্রয়োজনকে ঘিরেই তৈরি হয়েছিল। সামরিক ক্ষেত্রে বেশি মনোযোগ এবং সমরতন্ত্র দ্বারা প্রভাবিত হওয়ার কারণে স্পার্টা ছিল সামরিক ছাউনি।উদ্দীপকের খোদাইচিত্রে ঢাল, তলোয়ার, বল্লম প্রভৃতি হাতে, কয়েকজনকে যুদ্ধরত অবস্থায় দেখা যাচ্ছে। যা স্পার্টা নগররাষ্ট্রকে ইঙ্গিত করছে। কেননা স্পার্টা নগররাষ্ট্র সামরিক ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী ছিল। জ্ঞান-বিজ্ঞান, দর্শন, সাহিত্য, রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে বিশ্বসভ্যতায় অবিস্মরণীয় অবদান রাখা নগররাষ্ট্র এথেন্সের পতন হয় স্পার্টার কাছে। এ দুটি রাষ্ট্রের মধ্যে ৪৬০ থেকে ৪০৪ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত সংঘটিত যুদ্ধে স্পার্টানদের বিজয়ই প্রমাণ করে তারা ছিল অন্যতম শক্তিশালী যোদ্ধা জাতি।

উত্তর

উক্ত নগররাষ্ট্র তথা স্পার্টা অন্য নগররাষ্ট্র অর্থাৎ এথেন্সের সমান সুযোগ-সুবিধা ভোগ করত না বলে আমি মনে করি।সমরতন্ত্র দ্বারা প্রভাবিত নগররাষ্ট্র স্পার্টা ছিল প্রাচীন গ্রিসের অন্যান্য নগররাষ্ট্রের চেয়ে বেশ আলাদা। যুদ্ধের প্রয়োজনকে ঘিরেই এ সমাজ গড়ে উঠেছিল বলে স্পার্টানদের জীবন স্পার্টা রক্ষার জন্যই নিয়োজিত ছিল। মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক দিকে অত্যধিক মনোযোগ দেওয়ায় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তারা অন্যান্য নগররাষ্ট্রের চেয়ে পিছিয়ে ছিল।অন্যদিকে, এথেন্স ছিল গ্রিসের একটি উন্নত নগররাষ্ট্র। এখানেই সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা হয়। ৪৬০ খ্রিষ্টপূর্বাব্দে এথেন্সের ক্ষমতায় এসে পেরিক্লিস নাগরিকদের সব রাজনৈতিক অধিকারের নিশ্চয়তা প্রদান করেন। তিনি এ সময়ে প্রশাসন, আইন ও বিচার বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন। পেরিক্লিসের যুগেই এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির শিখরে আরোহণ করে।উপরে আলোচিত স্পার্টা ও এথেন্স নগররাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ তুলনা করলে বোঝা যায়, তাদের মধ্যে বেশকিছু পার্থক্য বিদ্যমান ছিল। স্পার্টা সমরতন্ত্র দ্বারা পরিচালিত হলেও এথেন্স ছিল গণতন্ত্রের সূ তিকাগার। সকল ক্ষেত্রে অবাধ অংশগ্রহণ থাকায় এথেন্স অর্থনৈতিক দিক থেকে স্পার্টার চেয়ে অধিক অগ্রসর ছিল। সর্বোপরি এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছালেও স্পার্টা ছিল যথেষ্ট অনগ্রসর। এ থেকে বোঝা যায়, প্রাচীন গ্রিসে স্পার্টা ও এথেন্স সমান সুযোগ-সুবিধা ভোগ করত না।
SSCবাংলাদেশের ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

  • সিতারা বেগম
  • প্রীতিলতা
  • কল্পনা দত্ত
  • নাদিয়া চৌধুরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • তাজউদ্দিন আহমদ
  • এ.এইচ.এম. কামরুজ্জামান
  • এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
  • ২১ দফা দাবি প্রভাব ফেলার কারণে
  • যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে
  • শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • সামাজিক উন্নয়ন হয়েছিল
  • দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল
  • প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজি শরিয়তউল্লাহ
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  • হাজি মুহাম্মদ মহসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

  • আলী নগরের সন্ধির পর
  • সিরাজউদ্দৌলার পতনের পর
  • দেওয়ানি লাভের পর
  • মীর কাশিমের পরাজয়ের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

  • ১৮৫৭ সালের সংগ্রামের পর
  • বঙ্গভঙ্গের পর
  • বাংলা চুক্তির পর
  • লাহোর প্রস্তাবের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

  • ষাট গম্বুজ মসজিদ
  • কদম রসুল
  • বড় সোনা মসজিদ
  • আদিনা মসজিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

  • মিশরীয়
  • সিন্ধু
  • গ্রিক
  • রোমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

  • বৈদিক
  • অপভ্রংশ
  • সংস্কৃত
  • প্রাকৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।