উদ্দীপকের চিত্রটি প্রাচীন কোন সভ্যতার অবদানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্রটি অর্থাৎ পিরামিড হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতার অবদানকে নির্দেশ করে।প্রাচীন মিশরীয়রা মনে করতো মৃত ব্যক্তি একদিন আবার জীবিত হয়ে উঠবে। সেই কারণে তারা দেহকে তাজা রাখার জন্য মমি করে রাখতো। আর এই মমি সংরক্ষণ করার জন্য তারা পিরামিড তৈরি করেছিল। এই পিরামিড পাথর দিয়ে তৈরি করা হতো। এর আকার ছিল ত্রিভুজের মতো এবং আকৃতি হতো বেশ বড়। মমির সাথে প্রচুর ধন-দৌলত দিয়ে দেওয়া হতো। আর এগুলো রক্ষার জন্য পিরামিড ছিল উত্তম রক্ষাগার। মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড। এর আয়তন ছিল প্রায় তেরো একর এবং উচ্চতা ৪৫০ ফুট। পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে এসব পিরামিড তৈরি করা হতো।পরিশেষে বলা যায়, ধর্মবিশ্বাস ও পরজনমের কথা চিন্তা করে মিশরীয়রা মৃতদেহ মমি করত এবং একে সংরক্ষণ করার জন্য ত্রিকোণাকার পিরামিড তৈরি করেছিল। আর এসব স্থাপনা প্রাচীন মিশরীয় সভ্যতারই নিদর্শন।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি প্রাচীন কোন সভ্যতার অবদানকে নির্দেশ করে? ব্যাখ্যা…
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর