উন্নয়শীল দেশের জন্য [গণিত] দেশের মতো বাজেট কতটা যৌক্তিক বলে তুমি মনে কর? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত [গণিত] দেশের বাজেটটি উদ্বৃত্ত বাজেট। উন্নয়নশীল দেশের জন্য উক্ত বাজেট যথেষ্ট যৌক্তিক নয় বলে আমি মনে করি।কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা সম্ভাব্য ব্যয়ের পরিমাণ কম হলে তাকে উদ্বৃত্ত বাজেট বলে। এ বাজেটে ব্যয় অপেক্ষা আয়ের পরিমাণ বেশি হয়। উদ্বৃত্ত বাজেট শুধুমাত্র উন্নত দেশের জন্য প্রযোজ্য। কারণ উন্নত দেশে উন্নত প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন করা হয়। এতে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায়। যা জাতীয় আয় বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। উন্নত দেশের অবকাঠামো সুদৃঢ়, সুগঠিত, উৎপাদনের প্রয়োজনীয় সব উপাদান সহজলভ্য। বেকারত্বের হার সর্বনিম্ন পর্যায়ে। প্রাকৃতিক সম্পদের ব্যবহার সহজলভ্য, মাথাপিছু আয় সর্বোচ্চ এবং জনগণ কর প্রদানে তৎপর। এছাড়া উন্নত দেশগুলোকে উদ্বৃত্ত বাজেটের পরিপ্রেক্ষিতে বৈদেশিক ঋণ বা সাহায্য করতে হয় না। এজন্য উদ্বৃত্ত বাজেটটি শুধু উন্নত দেশের জন্যই প্রস্তুত করা হয়। অন্যদিকে, উন্নয়নশীল দেশের জন্য উদ্বৃত্ত বাজেট সহায়ক হয় না। কেননা উন্নয়নশীল দেশের প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি, মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির ক্ষেত্রে উদ্বৃত্ত বাজেট কল্যাণকর হয় না। উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়নের খাত অনেক বেশি। তাই ব্যয়ও বেশি হয়। এজন্য উন্নয়নশীল দেশগুলোতে ঘাটতি বাজেট প্রণয়ন করাই অধিকতর যুক্তিযুক্ত। উদ্দীপকে [গণিত] একটি উন্নয়নশীল দেশ। এ দেশের প্রত্যাশিত আয় (৬০,০০০) – প্রত্যাশিত ব্যয় (৫৫,০০০) = ৫০০০। অর্থাৎ প্রত্যাশিত ব্যয় অপেক্ষা আয় বেশি। এজন্য [গণিত] দেশের বাজেটটি উদ্বৃত্ত বাজেট। উন্নয়নশীল দেশের জন্য [গণিত] দেশের মতো উদ্বৃত্ত বাজেট সহায়ক হয় না। তাই বলা যায়, উন্নয়নশীল দেশে উদ্দীপকের [গণিত] দেশের বাজেট তথা উদ্বৃত্ত বাজেট যথেষ্ট যৌক্তিক নয়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উন্নয়শীল দেশের জন্য দেশের মতো বাজেট কতটা যৌক্তিক বলে তুমি মনে কর? …
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর