দৃশ্যপট-১-এ বর্ণিত তথ্য অনুযায়ী জনাব রাফিদ-এর ওপর কোন কোন ধরনের কর ধার্য করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১-এ বর্ণিত তথ্য অনুযায়ী জনাব রাফিদের ওপর আয়কর ও আবগারি শুল্ক ধার্য করা যায়।কোনো ব্যক্তির বা কোম্পানির আয়ের ওপর যে কর ধার্য করা হয়, তাকে আয়কর বলে। বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস হলো আয়কর। বর্তমানে বাংলাদেশে কোম্পানি ব্যতীত ব্যক্তিগত করদাতা যাদের বার্ষিক নিট আয় একটা নির্দিষ্ট পরিমাণ অতিক্রম করে তাদের আয়ের ওপর আয় কর ধার্য করা হয়। এছাড়া বিভিন্ন কোম্পানির মুনাফার ওপর কর ধার্য করা হয়ে থাকে। উদ্দীপকে জনাব রাফিদ একজন শিল্পপতি। প্রতিবছর তার ব্যক্তিগত আয় বৃদ্ধি পাচ্ছে। এই আয়ের ওপর আয়কর ধার্য করা যায়।আবার দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয়, তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও 'বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যেও আবগারি শুল্ক ধার্য করা হয়। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই প্রভৃতি দ্রব্যের ওপর আবগারি। শুল্ক ধার্য করা হয়। উদ্দীপকে জনাব রাফিদ দেশের অভ্যন্তরে দিয়াশলাই কারখানা পরিচালনা করেন। এই কারখানার ওপর আবগারি শুল্ক ধার্য করা যায়।সুতরাং বলা যায়, দৃশ্যপট-১-এ বর্ণিত তথ্য অনুযায়ী জনাব রাফিদ-এর ওপর আয়কর ও আবগারি শুল্ক ধার্য করা যায়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
দৃশ্যপট-১-এ বর্ণিত তথ্য অনুযায়ী জনাব রাফিদ-এর ওপর কোন কোন ধরনের কর …
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর