দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২-এ প্রদর্শিত বাজেটের মধ্যে কোনটি উন্নয়নশীল দেশের উন্নতির সহায়ক বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ প্রদর্শিত বাজেট ঘাটতি বাজেট আর দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত বাজেট উদ্বৃত্ত বাজেট। এর মধ্যে ঘাটতি বাজেট উন্নয়নশীল দেশের উন্নতির সহায়ক বলে আমি মনে করি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক। অপূর্ণ নিয়োগ অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জনের লক্ষ্যে ঘাটতি বাজেট অবলম্বন করলে বেসরকারি বিনিয়োগপ্রবণতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে আয় ও নিয়োগ বৃদ্ধি করা সম্ভব। উন্নয়নশীল দেশের রপ্তানির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। বিভিন্ন যন্ত্রপাতি আমদানির জন্য প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর পক্ষে সামান্য রপ্তানির দ্বারা এ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব নয়। এজন্য সরকার ঘাটতি বাজেটের সুযোগ গ্রহণ করে ও বিদেশ থেকে ঋণ নিয়ে তা পূরণ করতে পারে। সামগ্রিক চাহিদার অভাবে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হওয়ায় ব্যয় বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করা যায়। এ অবস্থায় ঘাটতি বাজেটের মাধ্যমে চাহিদা বৃদ্ধি করা ছাড়া সরকারের হাতে আর কোনো উপায় থাকে না। কুটির শিল্পের উন্নয়নের জন্য ঘাটতি বাজেটের সাথে সাথে যদি উৎপাদন বৃদ্ধি করা যায় তাহলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির সম্ভাবনা কম থাকে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২-এ প্রদর্শিত বাজেটের মধ্যে ঘাটতি বাজেট উন্নয়নশীল দেশের উন্নতির সহায়ক।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২-এ প্রদর্শিত বাজেটের মধ্যে কোনটি উন্নয়নশীল…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর