[গণিত] দেশের বাজেটের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে [গণিত] দেশের বাজেটের ধরন সুষম বাজেট।কোনো অর্থবছরে সরকারের সম্ভাব্য ব্যয় ও আয়ের পরিমাণ সমান হলে তাকে সুষম বাজেট বলে। বাজেটে আয় ও ব্যয়ের সমতা বলতে মূলত রাজস্ব আয় ও রাজস্ব ব্যয়ের সমতাকে বোঝায়। এ বাজেট নীতি অনুসরণ করলে মুদ্রাস্ফীতির কোনো আশঙ্কা থাকে না। এ বাজেটের ক্ষেত্রে উৎপাদনের ওপর তেমন কোনো প্রভাব পড়ে না। এ বাজেট অনুসরণ করা হলে প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত থাকে। এ বাজেটের ক্ষেত্রে দেশে কর্মসংস্থান স্থিতিশীল থাকে। এ বাজেট অর্থনৈতিক ভারসাম্য তুলে ধরে। এ বাজেট গ্রহণ করা হলে উন্নয়ন কর্মসূচির হ্রাস-বৃদ্ধি হয় না। উদ্দীপকে [গণিত] দেশে বাজেটে প্রত্যাশিত আয় ৭০,০০০ কোটি টাকা ও প্রত্যাশিত ব্যয় ৭০,০০০ কোটি টাকা ধরা হয়েছে। এক্ষেত্রে দেখা যায়, আয় = ব্যয় = ৭০,০০০ কোটি টাকা। আমরা জানি, যে বাজেটে আয়-ব্যয় পরস্পর সমান হয় সেই বাজেটকে সুষম বাজেট বলে।অতএব বলা যায়, [গণিত] দেশের বাজেটের ধরন সুষম বাজেট।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
দেশের বাজেটের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর