ফারিহার প্রতিষ্ঠানের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: ফারিহার প্রতিষ্ঠানের ধরন কেন্দ্রীয় ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান, যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এটি সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণে থেকে নোট ও মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রাবাজার সংগঠন ও পরিচালনা এবং সরকারের আর্থিক উপদেষ্টা ও ব্যাংকার হিসেবে কাজ করে। এর প্রধান বৈশিষ্ট্য হলো, এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান। তাই এর প্রধান উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ নয় বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন ও জনকল্যাণ সর্বোচ্চকরণ। কেন্দ্রীয় ব্যাংক একটি জাতীয় প্রতিষ্ঠান। প্রতিটি স্বাধীন দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে।উদ্দীপকে ফারিহার প্রতিষ্ঠানটি দেশের প্রত্যেক ব্যাংক ব্যবস্থা ও মুদ্রাবাজারের অভিভাবক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, যা কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে।সুতরাং দেখা যায়, ফারিহার প্রতিষ্ঠানের ধরন কেন্দ্রীয় ব্যাংক।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
ফারিহার প্রতিষ্ঠানের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর