উদ্দীপক হতে কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্বের একটি তালিকা প্রস্তুত কর।
উত্তর: উদ্দীপক হতে কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্বের একটি তালিকা প্রস্তুত করা হলো- সরকার জনগণের নিকট হতে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে কিন্তু তার বিনিময়ে জনগণ সরকার থেকে সরাসরি বিশেষ কোনো সুযোগ-সুবিধা আশা করতে পারে না, তাকে কর বলে। সরকার দেশের নিবাসী বা অনিবাসী ব্যক্তি, বিভিন্ন ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠান এবং পণ্যের ওপর যে কর ধার্য করে, তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলা হয়। আবার সরকার কর ও শুল্ক ছাড়া আরও অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে। এই উৎসগুলো থেকে অর্জিত রাজস্বকে কর বহির্ভূত রাজস্ব বলে। উদ্দীপকে উল্লিখিত সরকারি আয়ের কয়েকটি খাত হলো- আয় কর, টোল ও লেভি, প্রশাসনিক ফি, স্ট্যাম্প বিক্রয়, VAT, ভাড়া ও ইজারা, আবগারি শুল্ক, আমদানি শুল্ক, লভ্যাংশ ও মুনাফা, ডাক বিভাগ এবং সেবা বাবদ প্রাপ্তি। এগুলোর মধ্যে কর রাজস্ব হলো- আয় কর, স্ট্যাম্প বিক্রয়, VAT, আবগারি শুল্ক, আমদানি শুল্ক। কর বহির্ভূত রাজস্ব হলো- টোল ও লেভি, প্রশাসনিক ফি, ভাড়া ও ইজারা, লভ্যাংশ ও মুনাফা, ডাক বিভাগ এবং সেবা বাবদ প্রাপ্তি।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপক হতে কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্বের একটি তালিকা প্রস্তুত…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর