শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, [গণিত] দেশের বাজেট উন্নয়নের জন্য সহায়ক? মতামত দাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত [গণিত] দেশের বাজেটটি মূলত উন্নয়ন বাজেট। আর উন্নয়ন বাজেট অবশ্যই উন্নয়নের জন্য সহায়ক হবে। বাজেটের যে অংশে উন্নয়নমূলক কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব দেখানো হয়, তাকে উন্নয়নমূলক বা মূলধন বাজেট বলে। এ বাজেটে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিস্তারিত বিবরণ ও সম্ভাব্য ব্যয়ের পরিমাণ এবং অর্থসংস্থানের উৎসের বিবরণ লিপিবদ্ধ থাকে। উন্নয়ন বাজেটের মূল লক্ষ্য হলো পরিকল্পিত উপায়ে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন। তাই প্রতিবছর নতুন নতুন কর্মসূচি হাতে নিতে হয়। উদ্দীপকে [গণিত] দেশের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি, জ্বালানি ও বিদ্যুৎ, জনপ্রশাসন ও সামাজিক নিরাপত্তা খাতের কথা বলা হয়েছে। যেগুলো সবই উন্নয়ন বাজেটের অন্তর্ভুক্ত হয়। এ সকল খাতে ব্যাপক অর্থ বরাদ্দের কারণে এটি দেশের উন্নয়নের জন্য সহায়ক। এ বাজেট দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে। তাই বলা যায়, [গণিত] দেশের বাজেট উন্নয়নের জন্য সহায়ক।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

তুমি কি মনে কর, দেশের বাজেট উন্নয়নের জন্য সহায়ক? মতামত দাও।

উদ্দীপক

উদ্দীপক-১: শীতের ছুটিতে পলাশ কক্সবাজার বেড়াতে যায়। রাতে সে একটি অভিজাত হোটেলে খাবার খেতে গিয়ে খাবারের বিলের সাথে তাকে আরও কিছু বাড়তি টাকা দিতে হয়। তিনি এর কারণ জানতে চাইলে বলা হয় এটি এক ধরনের কর। উদ্দীপক-২: 'MM^{\prime} দেশের বাজেটে সরকার শিক্ষা ও প্রযুক্তি, জ্বালানি ও বিদ্যুৎ, জনপ্রশাসন ও সামাজিক নিরাপত্তা খাতে সর্বাধিক অর্থ বরাদ্দ দেয়।

Mymensingh · 2025

উত্তর

সরকারের আয়-ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে বাজেট বলে।

উত্তর

ক্ষতিকর দ্রব্যের ভোগ কমানোর জন্য আবগারি শুল্ক আরোপ করা হয়। দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয়, তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যেও আবগারি শুল্ক ধার্য করা হয়। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই প্রভৃতি দ্রব্যের ওপর আবগারি শুল্ক ধার্য করা হয়।

উত্তর

উদ্দীপক-১ এ পলাশ মূল্য সংযোজন কর প্রদান করেন। ১৯৯১-৯২ সালে বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু করা হয়েছে। উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। উৎপাদনের এরূপ বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার ওপর একটি নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয় তাই মূল্য সংযোজন কর। বর্তমানে আমাদের দেশ আমদানিকৃত দ্রব্য এবং স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত ৩০টি সেবা খাতের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। ভবিষ্যতে এ খাতের আওতা আরও সম্প্রসারিত করা হবে। উদ্দীপকে পলাশ কক্সবাজারে একটি অভিজাত হোটেলে খাবার খেতে গিয়ে খাবারের বিলের সাথে তাকে আরও কিছু বাড়তি টাকা দিতে হয়। তার এ বাড়তি প্রদান করা অর্থ মূল্য সংযোজন করকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত M'M^{\prime} দেশের বাজেটটি মূলত উন্নয়ন বাজেট। আর উন্নয়ন বাজেট অবশ্যই উন্নয়নের জন্য সহায়ক হবে। বাজেটের যে অংশে উন্নয়নমূলক কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব দেখানো হয়, তাকে উন্নয়নমূলক বা মূলধন বাজেট বলে। এ বাজেটে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিস্তারিত বিবরণ ও সম্ভাব্য ব্যয়ের পরিমাণ এবং অর্থসংস্থানের উৎসের বিবরণ লিপিবদ্ধ থাকে। উন্নয়ন বাজেটের মূল লক্ষ্য হলো পরিকল্পিত উপায়ে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন। তাই প্রতিবছর নতুন নতুন কর্মসূচি হাতে নিতে হয়। উদ্দীপকে M'M^{\prime} দেশের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি, জ্বালানি ও বিদ্যুৎ, জনপ্রশাসন ও সামাজিক নিরাপত্তা খাতের কথা বলা হয়েছে। যেগুলো সবই উন্নয়ন বাজেটের অন্তর্ভুক্ত হয়। এ সকল খাতে ব্যাপক অর্থ বরাদ্দের কারণে এটি দেশের উন্নয়নের জন্য সহায়ক। এ বাজেট দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে। তাই বলা যায়, M'M^{\prime} দেশের বাজেট উন্নয়নের জন্য সহায়ক।
SSCঅর্থনীতি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।