উদ্দীপকে 'ক' বাজেটটির প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' বাজেটটির প্রকৃতি সুষম বাজেট। কোনো অর্থবছরে সরকারের সম্ভাব্য আয় ও সম্ভাব্য ব্যয়ের পরিমাণ সমান হলে তাকে সুষম বাজেট বলে। বাজেটে আয়-ব্যয়ের সমতা বলতে মূলত রাজস্ব আয় ও ব্যয়ের কথা বলা হয়েছে। এ বাজেট নীতি অনুসরণ করলে মুদ্রাস্ফীতির কোনো সম্ভাবনা থাকে না। উক্ত বাজেটে উৎপাদনের ওপর তেমন কোনো প্রভাব থাকে না। দেশের কর্মসংস্থান স্থিতিশীল থাকে। এ বাজেট অর্থনৈতিক ভারসাম্য তুলে ধরে এবং এটি গ্রহণ করা হলে উন্নয়ন কর্মসূচির হ্রাস-বৃদ্ধি হয় না। আমরা জানি, বাজেট প্রধানত দুই প্রকার। যথা- ১. সুষম বাজেট ও ২. অসম বাজেট। অসম বাজেটকে আবার ২ ভাগে ভাগ করা যায়। যথা- ক. উদ্বৃত্ত বাজেট ও খ. ঘাটতি বাজেট। উদ্দীপকের ছকে 'ক' স্থানে নির্দেশিত বাজেট হচ্ছে সুষম বাজেট। পরিশেষে বলা যায়, ছকে 'ক' স্থানে নির্দেশিত বাজেট যে সুষম বাজেট তাতে কোনো সন্দেহ নেই।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে 'ক' বাজেটটির প্রকৃতি ব্যাখ্যা কর।
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর