ফারিহা ও সামিয়ার আর্থিক প্রতিষ্ঠান দুটির তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ফারিহা যে ব্যাংকে কাজ করে তা একটি কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে, সামিয়া যে ব্যাংকে কাজ করে তা একটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে বিবেচিত। নিচে ফারিহা ও সামিয়ার ব্যাংকের পার্থক্য তুলে ধরা হলো- যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ঋণ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। পক্ষান্তরে, কেন্দ্রীয় ব্যাংক এমন একটি ব্যাংক যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংক নিয়ন্ত্রণ করে। বাণিজ্যিক ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে পারে না; কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসায়িক উদ্দেশ্যে ঋণ প্রদান করে; কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এমন ঋণ প্রদান করে না। বাণিজ্যিক ব্যাংক মুদ্রার প্রচলন করতে পারে না; কিন্তু কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার প্রচলন করে থাকে। বাণিজ্যিক ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করে না; কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করে। বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে সরকার কোনো পরামর্শ গ্রহণ করে না; কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরকারের পরামর্শদাতা হিসেবে কাজ করে থাকে। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, সামিয়া কেন্দ্রীয় ব্যাংকে কাজ করে আর সামিয়া বাণিজ্যিক ব্যাংকে কাজ করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
ফারিহা ও সামিয়ার আর্থিক প্রতিষ্ঠান দুটির তুলনামূলক পার্থক্য বিশ্লেষ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর