উদ্দীপকে উল্লিখিত A বাজেটটি মূলত অ-উন্নয়ন বাজেট।
অ-উন্নয়ন বাজেট সরাসরি অবকাঠামোগত উন্নয়নের সাথে যুক্ত না হলেও দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অ-উন্নয়ন বাজেট বলতে বোঝায় সেই বাজেট, যার ব্যয়ের খাতসমূহ প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণমূলক খাতে ব্যবহৃত হয় এবং যেগুলো সরাসরি কোনো উন্নয়ন প্রকল্প বা অবকাঠামো গঠনের সঙ্গে সংশ্লিষ্ট নয়। যদিও এ ব্যয়গুলো সরাসরি কোনো উৎপাদন বা উন্নয়ন সৃষ্টি করে না, তবুও এগুলোর মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামো শক্তিশালী হয়, যা টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করে। যেমন- শিক্ষা ও স্বাস্থ্য খাতে অ-উন্নয়ন বাজেটের ব্যয় মানবসম্পদ উন্নয়নে সহায়ক হয়, যা ভবিষ্যতে অর্থনীতির উৎপাদনশীল খাতে অবদান রাখে। তদুপরি পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন ইত্যাদি খাতে অ-উন্নয়ন বাজেটের মাধ্যমে সুশাসন, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়, যা বিনিয়োগ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
সবশেষে বলা যায়, অ-উন্নয়ন বাজেট উন্নয়নের সহযোগী খাতগুলোর ভিত মজবুত করে, যা দীর্ঘমেয়াদে দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হয়।