শেয়ারFacebookWhatsApp

সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?

উত্তর: অর্থনীতির যে শাখায় সরকারের আয়, ব্যয় ও ঋণসংক্রান্ত বিষয়াবলি আলোচনা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?

উদ্দীপক

শফিক একটি ফাইভ স্টার হোটেলে দুপুরের খাবার খায়। বিল পাবার পর লক্ষ করে বিলের মধ্যে খাবারের দামের সাথে অতিরিক্ত কিছু টাকা পরিশোধের কথা বিল-এ লেখা আছে। শফিকের বাবা বলেন, আমিও আমার বেতনের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হারে সরকারকে দিতে বাধ্য থাকি।

Chittagong · 2025

উত্তর

অর্থনীতির যে শাখায় সরকারের আয়, ব্যয় ও ঋণসংক্রান্ত বিষয়াবলি আলোচনা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।

উত্তর

সরকার তার ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন উৎস থেকে আয় সংগ্রহ করে। সরকারের নানা ধরনের ব্যয় থাকে, যেমন- অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্প। একক কোনো উৎস থেকে এ ব্যয় মেটানো সম্ভব নয়। তাই সরকার কর, শুল্ক, ভ্যাট, আমদানি শুল্ক ও অন্যান্য উৎস থেকে আয় সংগ্রহ করে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যায়।

উত্তর

হোটেলে শফিক যে কর প্রদান করেছে তা হলো মূল্য সংযোজন - কর (ভ্যাট)। মূল্য সংযোজন কর হলো এক ধরনের কর, যা পণ্য বা সেবা উৎপাদন ও বণ্টনের প্রতিটি ধাপে পণ্যের মূল্যের ওপর নির্দিষ্ট হারে আরোপিত হয়। অর্থাৎ, পণ্য বা সেবা উৎপাদনের জন্য ব্যবহৃত কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত পণ্য বা সেবা ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটি পর্যায়ে যে মূল্য সংযোজন হয়, সেই মূল্য সংযোজনের ওপর কর ধার্য করা হয়। এ করের মূল উদ্দেশ্য হলো সরকারকে রাজস্ব আয় প্রদান করা, যা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক ব্যয় নির্বাহে ব্যবহার হয়। উদ্দীপকে শফিক হোটেলে খাবার খেয়ে বিল পরিশোধ করার সময় দেখেন খাবারের মূল্যের সাথে অতিরিক্ত কিছু টাকা যুক্ত আছে। এ অতিরিক্ত অর্থই হলো মূল্য সংযোজন কর, যা সরকারের আয় বাড়াতে সাহায্য করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। সুতরাং বলা যায়, শফিক হোটেলে যে কর প্রদান করেছে সেটি হলো মূল্য সংযোজন কর।

উত্তর

শফিকের বাবা বেতনের যে কর প্রদান করেন, তাকে আয়কর বলা হয়। অর্থনীতিতে আয়করের অবদান অপরিসীম। আয়কর হলো ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের আয় থেকে সরকার কর্তৃক নির্ধারিত হারে বাধ্যতামূলকভাবে আদায় করা একটি কর, যা দেশের অর্থনৈতিক ব্যবস্থার প্রধান রাজস্ব উৎস। এ কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সরকার দেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালায়, যেমন- শিক্ষা, স্বাস্থ্য, সড়ক নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা ও সামাজিক সেবা প্রদান। এসব কাজ দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়ক। আয়কর দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় সহায়ক, কারণ উচ্চ আয়ের ব্যক্তিরা বেশি আয়কর প্রদান করে, যা দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যবহার হয়। এর ফলে দারিদ্র্য হ্রাস পায় এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। সুতরাং বলা যায়, শফিকের বাবার বেতনের ওপর আয়কর প্রদান শুধুমাত্র সরকারের রাজস্ব বৃদ্ধি করে না, বরং দেশের টেকসই উন্নয়ন, সামাজিক সাম্য ও জনকল্যাণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। ফলে দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটে।
SSCঅর্থনীতিChittagong 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

সরকারি অর্থব্যবস্থা কাকে বলে? | Prosthuti