চিত্র-১ দ্বারা কোন ধরনের বাজেটকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চিত্র-১ দ্বারা অ-উন্নয়ন বাজেটকে নির্দেশ করা হয়েছে। বাজেটের যে অংশে সরকারের দৈনন্দিন বা চিরাচরিত আয়-ব্যয়ের হিসাব দেখানো হয় এবং বাজেটের ব্যয়ের খাতসমূহ সরাসরি উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত নয়, তাকে অ-উন্নয়ন বাজেট বলে। এ বাজেটের মূল লক্ষ্য হলো দেশ রক্ষা এবং দেশের প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করা। অর্থনৈতিক পরিকল্পনার বিষয় এ বাজেটে উল্লেখ থাকে না। অ-উন্নয়ন বাজেটের আয় সংগৃহীত হয় মূলত কর ও করবহির্ভূত রাজস্ব হতে। উদ্দীপকে চিত্র-১ এ নানা ধরনের ব্যয়ের পার্সেন্টেজ উল্লেখ করা আছে। এ ব্যয়গুলো সবই অ-উন্নয়ন বাজেটের ব্যয়। এ ব্যয়গুলোর মাধ্যমে সরকার পরিচালিত হয়, কোনো উন্নয়নমূলক কাজ হয় না।তাই এ ধরনের ব্যয়কে অ-উন্নয়ন বাজেটের ব্যয় বলা হয়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
চিত্র-১ দ্বারা কোন ধরনের বাজেটকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর