শেয়ারFacebookWhatsApp

আবগারি শুল্ক কাকে বলে?

উত্তর: দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে শুল্ক বা কর ধার্য করা হয়, তাই আবগারি শুল্ক।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

আবগারি শুল্ক কাকে বলে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. হারুন X'X^{\prime} নামক রাষ্ট্রে বসবাস করেন। তার দেশের সরকার গত ২০২১-২২ অর্থবছরের আয় ৩,৫০,০০০ কোটি টাকা এবং ব্যয় ৪,০০,০০০ কোটি টাকা প্রদর্শন করেছেন। দৃশ্যকল্প-২: মি. ফরিদ Y'Y^{\prime} নামক রাষ্ট্রে বসবাস করেন। তার দেশের সরকার গত ২০২১-২২ অর্থবছরে বাজেটের আয় ৩,০০,০০০ কোটি টাকা এবং ব্যয় ২,৫০,০০০ কোটি টাকা প্রদর্শন করেছেন।

Chittagong · 2024

উত্তর

দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে শুল্ক বা কর ধার্য করা হয়, তাই আবগারি শুল্ক।

উত্তর

VAT হলো Value Added Tax বা মূল্য সংযোজন কর। উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। মূল্য সংযোজন কর বলতে উৎপাদনের এরূপ বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার ওপর একটি নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয় তাকে বোঝায়।

উত্তর

উদ্দীপকে মি. হারুন সাহেবের X'X^{\prime} নামক দেশটির বাজেটের ধরন ঘাটতি বাজেট। কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। সরকার বাজেটের এ ঘাটতি দূর করার লক্ষ্যে জনসাধারণের কাছ থেকে ঋণ, নতুন অর্থ সৃষ্টি, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ, বৈদেশিক ঋণ ও সাহায্য গ্রহণ করে। আমাদের মতো উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক। অপূর্ণ নিয়োগ অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জনের লক্ষ্যে ঘাটতি বাজেট অবলম্বন করলে বেসরকারি বিনিয়োগপ্রবণতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে আয় ও নিয়োগ বৃদ্ধি করা সম্ভব। উদ্দীপকে মি. হারুন সাহেবের X'X^{\prime} নামক দেশে বাজেটে মোট আয় ৩,৫০,০০০ কোটি টাকা এবং মোট ব্যয় ৪,০০,০০০ কোটি টাকা। অর্থাৎ উক্ত বাজেটে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি। অতএব বলা যায়, উদ্দীপকে মি. হারুন সাহেবের X'X^{\prime} নামক দেশটির বাজেটের ধরন ঘাটতি বাজেট।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ প্রদর্শিত বাজেট ঘাটতি বাজেট আর দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত বাজেট উদ্বৃত্ত বাজেট। এর মধ্যে ঘাটতি বাজেট উন্নয়নশীল দেশের উন্নতির সহায়ক বলে আমি মনে করি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক। অপূর্ণ নিয়োগ অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জনের লক্ষ্যে ঘাটতি বাজেট অবলম্বন করলে বেসরকারি বিনিয়োগপ্রবণতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে আয় ও নিয়োগ বৃদ্ধি করা সম্ভব। উন্নয়নশীল দেশের রপ্তানির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। বিভিন্ন যন্ত্রপাতি আমদানির জন্য প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর পক্ষে সামান্য রপ্তানির দ্বারা এ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব নয়। এজন্য সরকার ঘাটতি বাজেটের সুযোগ গ্রহণ করে ও বিদেশ থেকে ঋণ নিয়ে তা পূরণ করতে পারে। সামগ্রিক চাহিদার অভাবে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হওয়ায় ব্যয় বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করা যায়। এ অবস্থায় ঘাটতি বাজেটের মাধ্যমে চাহিদা বৃদ্ধি করা ছাড়া সরকারের হাতে আর কোনো উপায় থাকে না। কুটির শিল্পের উন্নয়নের জন্য ঘাটতি বাজেটের সাথে সাথে যদি উৎপাদন বৃদ্ধি করা যায় তাহলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির সম্ভাবনা কম থাকে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২-এ প্রদর্শিত বাজেটের মধ্যে ঘাটতি বাজেট উন্নয়নশীল দেশের উন্নতির সহায়ক।
SSCঅর্থনীতিChittagong 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

আবগারি শুল্ক কাকে বলে? | Prosthuti