"বাংলাদেশের মতো দেশে উক্ত বাজেটটি অধিক গ্রহণযোগ্য।"-মতামত দাও।
উত্তর: বাংলাদেশের মতো অর্থনৈতিক অবস্থা সম্পন্ন দেশে ঘাটতি বাজেট অধিক উপযোগী বলে আমি মনে করি। যে বাজেটে আয় অপেক্ষা ব্যয় বেশি হয় সেই বাজেটটি ঘাটতি বাজেট। আমাদের মতো উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক। অপূর্ণ নিয়োগ অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জনের লক্ষ্যে ঘাটতি বাজেট অবলম্বন করলে বেসরকারি বিনিয়োগপ্রবণতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে আয় ও নিয়োগ বৃদ্ধি করা সম্ভব। উন্নয়নশীল দেশের রপ্তানির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। বিভিন্ন যন্ত্রপাতি আমদানির জন্য প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর পক্ষে সামান্য রপ্তানির দ্বারা এ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব নয়। এজন্য সরকার ঘাটতি বাজেটের সুযোগ গ্রহণ করে ও বিদেশ থেকে ঋণ নিয়ে তা পূরণ করতে পারে। এছাড়া কুটিরশিল্পের উন্নয়নের জন্য ঘাটতি বাজেটের সাথে সাথে যদি উৎপাদন বৃদ্ধি করা যায় তাহলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির সম্ভাবনা কম থাকে। সুতরাং দেখা যায়, বাংলাদেশের মতো অর্থনৈতিক অবস্থা সম্পন্ন দেশে ঘাটতি বাজেট অধিক উপযোগী।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
"বাংলাদেশের মতো দেশে উক্ত বাজেটটি অধিক গ্রহণযোগ্য।"-মতামত দাও।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর