উল্লিখিত বাজেটের কোন খাতে অধিক ব্যয় বরাদ্দ করা প্রয়োজন বলে তুমি মনে কর? যুক্তি দাও।
উত্তর: ছকে উল্লিখিত বাজেটটির শিক্ষা খাতে অধিক পরিমাণ ব্যয় বরাদ্দ করা উচিত বলে আমি মনে করি। জনসংখ্যাকে কর্মক্ষম ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হলে শিক্ষা ও কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ প্রয়োজন। শিক্ষা ব্যক্তিজীবন এবং - জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। সুতরাং দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন করে সকলের জন্য কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। একজন মানুষ নিরক্ষর থাকতে পারে; কিন্তু অজ্ঞ নয়। তাকে কর্মমুখী শিক্ষাদান করলে মানব শক্তির উন্নয়ন হয়। একজন নিরক্ষর মানুষ ভালো ও দক্ষ চাষি হয়ে উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পেশাগত শিক্ষা বা কারিগরি শিক্ষাব্যবস্থা প্রয়োজনের তুলনায় কম। সুতরাং দেশের সর্বত্র কর্মসংস্থানের উপযোগী কারিগরি শিক্ষার প্রসার ঘটানো দরকার। এ উদ্দেশ্যে দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও মান বৃদ্ধি করা দরকার। কারিগরি শিক্ষায় শিক্ষিত লোক তাদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারে। আর এসব কারণে ছকে উল্লিখিত বাজেটে শিক্ষা খাতে অধিক পরিমাণ ব্যয় বরাদ্দ করতে হবে। পরিশেষে বলা যায়, বাজেটে কেবল সরকারি সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব থাকে না, বরং সরকারি আয়-ব্যয়ের সুনির্দিষ্ট পরিকল্পনাও থাকে। সেক্ষেত্রে সরকার বাজেটে বরাদ্দ অর্থ এক খাত থেকে অন্য খাতে স্থানান্তর করতে পারে। তাই আমি মনে করি, দেশের সার্বিক কল্যাণের দিক বিবেচনা করে শিক্ষা খাতে অধিক পরিমাণে ব্যয় বরাদ্দ করা উচিত।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উল্লিখিত বাজেটের কোন খাতে অধিক ব্যয় বরাদ্দ করা প্রয়োজন বলে তুমি মনে…
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর