উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান দুটির মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের রিনার আর্থিক প্রতিষ্ঠানটি হলো কেন্দ্রীয় ব্যাংক। অপরদিকে, মিনার আর্থিক প্রতিষ্ঠানটি হলো বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো- ১. নোট ও মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ ও অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে যে ব্যাংক কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। অপরপক্ষে, মুনাফা অর্জনকে প্রাধান্য দিয়ে যে ব্যাংক আমানত গ্রহণ ও ঋণ প্রদানের মধ্যস্থ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। ২. কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র সরকার কর্তৃক পরিচালিত হয়। অপরপক্ষে, বাণিজ্যিক ব্যাংক সরকারি বেসরকারি মালিকানাধীনে পরিচালিত হয়। ৩. কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। অপরপক্ষে, বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে। ৪. কেন্দ্রীয় ব্যাংক একচ্ছত্রভাবে নোট ইস্যু করে থাকে। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংক নোট ইস্যু করার কোনো ক্ষমতা রাখে না। ৫. কেন্দ্রীয় ব্যাংক সরকার ও ব্যাংকের ব্যাংক হিসেবে তথা অভিভাবক হিসেবে কাজ করে। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সদস্যমাত্র। অতএব বলা যায়, রিনা ও মিনার ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক ও -বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান দুটির মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর