রফিক সাহেব কোন ব্যাংকে কর্মরত আছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রফিক সাহেব কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত আছেন। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান, যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা বাজারের 'অভিভাবক হিসেবে কাজ করে। এটি সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণে থেকে নোট ও মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রার মান সংরক্ষণ, সরকারের আর্থিক উপদেষ্টা ও ব্যাংকার হিসেবে কাজ করে। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রাও নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে ব্যাংক বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় ও বিনিময় হার নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।উদ্দীপকে রফিক সাহেব এমন একটি প্রতিষ্ঠানে কর্মরত যে প্রতিষ্ঠানটিতে জনগণের কোনো হিসাব খোলা হয় না। কিন্তু ব্যাংকটি সব ব্যাংকের কাজ তদারকি করে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকও জনগণের কোনো হিসাব খুলে না এবং অন্যান্য সব ব্যাংকের কাজ তদারকি করে। তাই বলা যায়, রফিক সাহেব কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
রফিক সাহেব কোন ব্যাংকে কর্মরত আছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর