মানিক কোন ব্যাংক থেকে ঋণ নিয়েছে? তার প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মানিক গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছে। নিচে গ্রামীণ ব্যাংকের প্রকৃতি ব্যাখ্যা করা হলো- গ্রামের অতি স্বল্প জমির মালিক, ভূমিহীন এবং অন্যান্য অতি দরিদ্র নারী-পুরুষের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হলো গ্রামীণ ব্যাংক। জনসাধারণকে এ ব্যাংক ক্ষুদ্রঋণ প্রদান করে। ১৯৮৩ সালে একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে। এটি সরকারি বা বেসরকারি ব্যাংক নয়। আইনত এর প্রধান মালিক হচ্ছেন এর দরিদ্র ত্রিশ লক্ষ গ্রাহকবৃন্দ। উদ্দীপকের ভূমিহীন মানিক কোনো কিছু জমা না রেখে একটি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। আর কোনো কিছু জমা না রেখে অর্থাৎ জামানত বিহিন ঋণ প্রদান করে গ্রামীণ ব্যাংক। সুতরাং বলা যায়, উদ্দীপকের মানিক গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
মানিক কোন ব্যাংক থেকে ঋণ নিয়েছে? তার প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর