বাংলাদেশের কৃষি উন্নয়নে মি. রিজনের প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মি. রিজন যে ব্যাংকে চাকরি করেন তা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি ব্যাংকের ভূমিকা অপরিসীম। কৃষিক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের ভূমিকা অপরিসীম। কৃষিখাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কৃষি ব্যাংক অধ্যাদেশ ১৯৭৩ রাষ্ট্রপতির আদেশবলে পাকিস্তান কৃষি ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। কৃষিখাতের উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য এ ব্যাংক স্বল্পমেয়াদি, মধ্যম মেয়াদি ও দীর্ঘমেয়াদি- এ তিন ধরনের ঋণ প্রদান করে। এ ব্যাংক কৃষিভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এ ব্যাংক হাঁস-মুরগি ও পশুপালন, মৌমাছি ও গুটি পোকার চাষ, মৎস্য খামার তৈরি প্রভৃতি কাজের জন্য ঋণ দিয়ে থাকে, যা নিয়ে আমাদের বেকার যুবকরা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ মি. রিজনের চাকরিরত প্রতিষ্ঠানটি কৃষিক্ষেত্রে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি ঋণ দিয়ে থাকে। এটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। যা কৃষি ব্যাংককে নির্দেশ করে। কৃষি উন্নয়নে কৃষি ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
বাংলাদেশের কৃষি উন্নয়নে মি. রিজনের প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর