আতিকের ব্যাংকের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আতিকের ব্যাংকের ধরন বাণিজ্যিক ব্যাংক। যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ ব্যাংক আমানতকারীর জমাকৃত অর্থের ওপর কম হারে সুদ দেয়। অন্যদিকে, ব্যাংক ঋণগ্রহীতাদের কাছ থেকে অপেক্ষাকৃত বেশি হারে সুদ আদায় করে। উভয় সুদের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা। এ ব্যাংক জমাদানকারীকে তার জমাকৃত অর্থ চাওয়ামাত্র ফেরত দিতে বাধ্য থাকে বলে ব্যাংক তার তহবিল থেকে স্বল্পকালের জন্য ঋণ প্রদান করে। উদ্দীপকে আতিকের ব্যাংক ঋণ প্রদান করলেও অনাদায়ী ঋণের কারণে তারল্য সংকটে পড়ে এবং দেউলিয়া হওয়ার পথে চলে যায়। তখন সেহেলির ব্যাংক আর্থিক সহযোগিতা ও ঋণ আদায়ে সহায়তা করে আতিকের ব্যাংককে রক্ষা করে। এ থেকে বোঝা যায়, আতিকের ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক, যা ঋণ প্রদানের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
আতিকের ব্যাংকের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর