দৃশ্যকল্প-১ এ বিনিময়ের মাধ্যম হিসেবে সৃষ্ট নতুন বস্তুটি কী? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বিনিময়ের মাধ্যম হিসেবে সৃষ্ট নতুন বস্তুটি মুদ্রা বা অর্থ। দ্রব্য বিনিময় প্রথায় লেনদেন করতে গিয়ে মানুষকে নানা অসুবিধায় পড়তে হতো (যেমন- দ্রব্য বিভাজনে অসুবিধা ও পাবস্পরিক অভাবের অমিল ইত্যাদি)। এসব অসুবিধা দূর করতে অর্থের আবির্ভাব ঘটে। আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থ সর্বজনস্বীকৃত ও গৃহীত। অর্থ বিনিময়ের মাধ্যম, দ্রব্য ও সেবার মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। সুতরাং, সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক, দেনা-পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বত্র গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসেবে স্বীকৃত, তাকে অর্থ বলে। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ দেওয়া আছে দ্রব্য বিনিময় প্রথায় মানুষের অনেক সমস্যা হতো। তাই বিনিময়ের মাধ্যম হিসেবে এমন একটি দ্রব্যের আবির্ভাব ঘটে, যা যেকোনো দ্রব্যের বেচা/কেনায়/ঋণ গ্রহণে সবাই গ্রহণ করতে রাজি থাকে, যা বিনিময়ের মাধ্যম অর্থকে নির্দেশ করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
দৃশ্যকল্প-১ এ বিনিময়ের মাধ্যম হিসেবে সৃষ্ট নতুন বস্তুটি কী? ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর