উদ্দীপকে [গণিত] দ্বারা কোন আর্থিক প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে [গণিত] দ্বারা কৃষি ব্যাংককে চিহ্নিত করা হয়েছে। কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কৃষি ব্যাংক অধ্যাদেশ ১৯৭৩ রাষ্ট্রপতির আদেশবলে পাকিস্তান কৃষি ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। কৃষিখাতের উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য এ ব্যাংক স্বল্পমেয়াদি, মধ্যম মেয়াদি ও দীর্ঘমেয়াদি এ তিন ধরনের ঋণ প্রদান করে। এ ব্যাংক কৃষিভিত্তিক ক্ষুদ্র ও কুটিরশিল্প স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এ ব্যাংক হাঁস-মুরগি ও পশুপালন, মৌমাছি ও গুটি পোকার চাষ, মৎস্য খামার তৈরি প্রভৃতি কাজের জন্য ঋণ দিয়ে থাকে, যা নিয়ে আমাদের বেকার যুবকরা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। উদ্দীপকে [গণিত] ব্যাংক ১৯৭৩ সালের রাষ্ট্রপতির আমলে প্রতিষ্ঠিত, স্বল্প মেয়াদি ঋণ পরিশোধের জন্য সাধারণত ১৮ মাসের সময় দিয়ে থাকে, ।যা কৃষি ব্যাংকের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে [গণিত] দ্বারা কৃষি ব্যাংককে চিহ্নিত করা হয়েছে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে দ্বারা কোন আর্থিক প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে? ব্যাখ্য…
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর