উদ্দীপকের 'খ' নামক ব্যাংকটির ধরন ও কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'খ' নামক ব্যাংকটির ধরন হলো কেন্দ্রীয় ব্যাংক। নিচে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি ব্যাখ্যা করা হলো- ১. নোট ও মুদ্রা প্রচলন: কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংকই নোট ও মুদ্রা প্রচলন করে। এ ব্যাংক দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নোট প্রচলন করে। ২. সরকারের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব পাওনা সরকারের হিসাবে জমা করে এবং সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে। ৩. অন্যান্য ব্যাংকের ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংক দেশে নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে। তার অধীন তালিকাভুক্ত ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে। ৪. ঋণ নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা প্রয়োগ করে। ৫. বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ: বৈদেশিক লেনদেন ভারসাম্য আনয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে 'খ' নামক ব্যাংকটি দেশে মুদ্রা প্রচলন ও নিয়ন্ত্রণ করে থাকে, যা কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য বহন করে। সুতরাং দেখা যায়, উদ্দীপকের 'খ' নামক ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক। যে ব্যাংক উল্লিখিত কার্যাবলি সম্পাদন করে
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের 'খ' নামক ব্যাংকটির ধরন ও কার্যাবলি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর