উদ্দীপকে উল্লিখিত 'Y [গণিত] দ্বারা কোন ব্যাংককে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'Y [গণিত] দ্বারা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে নির্দেশ করছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সাধারণত আমাদের দেশের সাথে সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সম্প্রসারণে ঋণ প্রদান করে, যেমন- পাট শিল্প, চামড়া শিল্প, চিনি শিল্প ও সার শিল্প ইত্যাদি। পল্লি এলাকায় কৃষিভিত্তিক শিল্প স্থাপনে অগ্রাধিকার প্রদান করছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষি উন্নয়নে সহায়ক। এই ব্যাংক সরকারি ও বেসরকারি খাতে নতুন শিল্প নির্মাণ, পুরাতন শিল্প সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে থাকে। এ ব্যাংকের ঋণ-পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ২০ বছর। শিল্প কারখানার প্রয়োজনে এ ব্যাংক স্বল্পমেয়াদি ঋণও প্রদান করে। উদ্যোক্তাকে বিনামূল্যে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান এবং শিল্পায়ন সম্পর্কিত বিভিন্ন প্রকার গবেষণা, পরিসংখ্যান ও তথ্য সংগ্রহ করে থাকে। স্বনির্ভরতা অর্জন, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ গুরুত্ব আরোপ করে মেয়াদি ঋণ প্রদান করছে। নারীকে আত্মনির্ভরশীল করার জন্য ক্ষুদ্র শিল্প স্থাপনের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করছে। বেসরকারিভাবে শিল্প উদ্যোগ গ্রহণের জন্য বিনিয়োগ সুবিধা দান ও শিল্প কার্যক্রমের রূপরেখা প্রণয়ন করে। উদ্দীপকে উল্লেখ আছে 'Y [গণিত] ব্যাংকটি ২০০৯ সালের প্রতিষ্ঠিত হয়, এটি - পাট, চামড়া ও সার শিল্প উন্নয়নে রপ্তানি করে। এ ব্যাংকের ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ২০। আর আমরা জানি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ২০ বছর মেয়াদি ঋণ প্রদান করে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'Y [গণিত] দ্বারা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে নির্দেশ করছে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে উল্লিখিত 'Y দ্বারা কোন ব্যাংককে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর