সাকিরের আর্থিক প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাকিবের আর্থিক প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ব্যাখ্যা করা হলো- কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান, যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এটি সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণে থেকে নোট ও মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রাবাজার সংগঠন ও পরিচালনা এবং সরকারের আর্থিক উপদেষ্টা ও ব্যাংকার হিসেবে কাজ করে। এর প্রধান বৈশিষ্ট্য হলো, এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান। তাই এর প্রধান উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ নয় বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন ও জনকল্যাণ সর্বোচ্চকরণ। কেন্দ্রীয় ব্যাংক একটি জাতীয় প্রতিষ্ঠান। প্রতিটি স্বাধীন দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে।উদ্দীপকে সাকিব একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত, যা আর্থিক নীতি প্রণয়ন ও ঋণ নিয়ন্ত্রণ করতে পারলেও জনগণকে ঋণ দিতে পারে না। যা কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। সুতরাং দেখা যায়, সাকিবের আর্থিক প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংক।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
সাকিরের আর্থিক প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর