ছালিমা বেগমের যোগাযোগকৃত প্রথম আর্থিক প্রতিষ্ঠানটি কোন ধরনের? এর কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: ছালিমা বেগমের যোগাযোগকৃত প্রথম আর্থিক প্রতিষ্ঠানটি হলো বাণিজ্যিক ব্যাংক। যে ব্যাংক কোনো ব্যক্তি রা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং ব্যবসায়ের উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। নিচে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি আলোচনা করা হলো- ১. বাণিজ্যিক ব্যাংক তিন ধরনের আমানত গ্রহণ করে। যথা- i. চলিত আমানত, ii. স্থায়ী আমানত ও iii. সঞ্চয়ী আমানত । ২. আমানতকৃত অর্থের একটি নির্দিষ্ট অর্থ ব্যাংক জমা রেখে বাকি অর্থ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সুদের বিপরীতে ঋণ দেওয়া হয়। ৩. সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে। যেমন- চেক, ব্যাংক ড্রাফট, ই-পেমেন্ট, হুন্ডি ইত্যাদি। ৪. দেশীয় ও বৈদেশিক বাণিজ্যে ঋণ সহায়তা করে এবং পরামর্শ প্রদান করে। এতে বাণিজ্য সহজ হয়। ৫. বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের প্রয়োজনে অর্থ দ্রুত স্থানান্তর করে। যেমন- চেক, ব্যাংক ড্রাফট, ভ্রমণকারীর চেক, টেলিগ্রাম ইত্যাদি। উদ্দীপকে উল্লিখিত ছালিমা বেগম ঋণের জন্য প্রথমে যে ব্যাংকে যোগাযোগ করে, কোনো জামানত ছাড়া সেখান থেকে ঋণ প্রদান করা হয় না, যা বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
ছালিমা বেগমের যোগাযোগকৃত প্রথম আর্থিক প্রতিষ্ঠানটি কোন ধরনের? এর কা…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর