রিয়া কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রিয়া সমবায় ব্যাংক নামক আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন। সমবায়ের নীতিমালার ভিত্তিতে গঠিত এবং পরিচালিত ব্যাংককে সমবায় ব্যাংক বলে। পারস্পরিক সহায়তার ভিত্তিতে স্বল্প সুদে ঋণ প্রদান করাই সমবায় ব্যাংকের উদ্দেশ্য। সরকার ও দেশের সমবায়ীর যৌথ মালিকানায় পরিচালিত বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড। ব্যাংকটির শেয়ারের ৮৬% মালিক সমবায় প্রতিষ্ঠানগুলো এবং ১৪% সরকারের মালিকানায়। এ ব্যাংক দারিদ্র্য বিমোচন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমবায় সমিতির সদস্যদের চাহিদা অনুযায়ী কৃষিঋণ প্রদান করে। এ ব্যাংক গ্রামীণ যুব ও যুব মহিলাদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম গ্রহণ করে। সরকারের 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের অংশীদার সমবায় ব্যাংক। উদ্দীপকে রিয়ার কর্মরত আর্থিক প্রতিষ্ঠানটি স্বল্প সুদে পারস্পরিক সহায়তাকারী দলকে ঋণ প্রদান করে। এক্ষেত্রে পারস্পরিক সহায়তাকারী দল বলতে সমবায়কে বোঝানো হয়েছে, যা সমবায় ব্যাংকের কার্যক্রমকে নির্দেশ করে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রিয়া সমবায় ব্যাংক নামক আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
রিয়া কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর